করোনায় মৃত্যুমিছিল মহারাষ্ট্রে, আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়ানোয় আতঙ্কে কাঁপছে মুম্বই

কোভিড ১৯-এর থাবা ক্রমেই জাঁকিয়ে বসেছে মারাঠাভূমে। দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ইতিমধ্যে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি। এর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মুম্বই। তারপরেই সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে সেরাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর পুনে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০১৮ জন। মারা গিয়েছেন ৬২ জন।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত কতজন?

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত কতজন?

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১০০ জন। শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত সন্দেহে মানুষজনের শরীর থেকে সংগৃহীত মোট ১৭৫৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনার আতঙ্কের গ্রাসে এখনও গোটা রাজ্য। এদিকে পুনেতে নতুন করে মৃত্যু হয়েছে ২ জনের। যার জেরে শুধুমাত্র পুনেতেই ম়তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ।

মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা

মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা

এদিকে মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে বাণিজ্যনগরীতেই। সেখানে ৬০০-র বেশি জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে পাল্লা দিয়ে বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ৩৪ জনের।

ধারাভিতে করোনার সংক্রমণ

ধারাভিতে করোনার সংক্রমণ

এছাড়া মুম্বইয়ের সব থেকে বড় আতঙ্কের কারণ এখন ধারাভিতে করোনার সংক্রমণ। ধীরে ধীরে এবার করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে। এর জেরে সেখানে মোট ৭ জন এখনও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ১০ লক্ষের বাসস্থান এই বস্তিতে দ্রুত করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবং তা হলে মুম্বই তো বটেই, গোটা দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের।

'সিল' করে দেওয়া হয়েছে ধারাভি

'সিল' করে দেওয়া হয়েছে ধারাভি

সূত্রের খবর, ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় ওই অঞ্চলে খুব তাড়াতাড়ি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ওই বস্তি এলাকার পুরোটাই 'সিল' করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা ৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে থাকা ওই বস্তিতে গা ঘেঁষাঘেঁষি করে থাকেন কমপক্ষে ১০ লক্ষ মানুষ, ফলে দ্রুত হারে ছড়াতে পারে সংক্রমণ।

সংক্রমণ ছড়ানোর পিছনে নিজামুদ্দিন যোগ

সংক্রমণ ছড়ানোর পিছনে নিজামুদ্দিন যোগ

সরকার বলছে, দিল্লির নিজামুদ্দিন এলাকার মসজিদের ধর্মীয় সমাবেশের পর থেকেই দেশে দ্রুত হারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। ভারতে মোট করোনা আক্রান্তের মধ্যে এক হাজারেরও বেশি রোগী বা এদেশে করোনা সংক্রমণের মোট সংখ্যার প্রায় ৩০ শতাংশই তাবলিগ-ই-জামাতের সদস্য। এই পরিস্থিতিতে নাগপুরে ৮ বিদেশির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নওয়া হচ্ছে আইন ভাঙার জন্য যারা সম্প্রতি নিজামুদ্দিনে গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+