করোনা হানা ভারতে: রেলের বুকিং শতাংশ ভয়াবহ আকারে কমছে! কোন পরিসংখ্যান প্রকাশ্যে

করোনা হানা ভারতে: রেলের বুকিং শতাংশ ভয়াবহ আকারে কমছে! কোন পরিসংখ্যান প্রকাশ্যে

দেড়শোরও বেশি জনের দেহে ভারতে মিলেছে করোনা ভাইরাসের চিহ্ন। যার জেরে ভারতে ক্রমাগত আতঙ্ক হানা দিচ্ছে। এমন পরিস্থিতিতে ওয়েস্টার্ন ও নর্দান রেলওয়েজের প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়েছে। এদিকে ট্রেনের বুকিং এও এর বড়সড় প্রভাব পড়েছে।

 ট্রেনের বুকিং বাতিল হয়েছে কত শতাংশ?

ট্রেনের বুকিং বাতিল হয়েছে কত শতাংশ?

ট্রেনের বুকিং এপর্যন্ত সময়ে বাতিল হয়েছে প্রায় ৬০ শতাংশ ।যা নিঃসন্দেহে ভারতীয় রেলের কাছে বড় চিন্তার বিষয়। শুধুমাত্র মার্চেই এই পরিসংখ্যান উঠে আসছে। এরপরবর্তী পর্যায়ে গিয়ে এপ্রিলে পরিস্থিতি কী দাঁড়াবে , তা নিয়ে সংশয় দানা বাঁধছে।

 সাউর্দান রেলওয়েজেও প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি

সাউর্দান রেলওয়েজেও প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি

এদিকে, সাউদার্ন রেলওয়েজেও প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি পেতে চলেছে। ১০ টাকা থেকে সেখানে টিকিকের দাম ৫০ টাকা করা হয়েছে। এভাবে দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জমায়েত কমানোর চেষ্টা হচ্ছে প্ল্যাটফর্মে। দাবি রেলের।

 প্ল্যাটফর্ম টিকিটের দাম ঘিরে রেলের ঘোষণা

প্ল্যাটফর্ম টিকিটের দাম ঘিরে রেলের ঘোষণা

এর আগে,ওয়েস্টার্ন রেলওয়েতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে স্টেশনে বেশি মানুষের ভিড় না থাকে, তার জন্যই এমন সিদ্ধান্ত। আর এদিন ৫ গুণ বাড়ানো হয়েছে প্ল্যাটফর্ম টিকিটের দাম। এদিকে, নর্দান রেলওয়েজ প্ল্যাটফর্ম টিকিটে ৪০০ শতাংশ দাম বাড়িয়ে দিয়েছে। যার জেরে দাম ১০ টাকা থেকে ৫০ টাকা হয়ে গিয়েছে। টিকিটের নতুন দাম আগামিকাল থেকে লাগু হবে।

 করোনার প্রভাব রাজধানী-দুরন্তে!

করোনার প্রভাব রাজধানী-দুরন্তে!

শুধুমাত্র ভারতে সেন্ট্রাল রেলওয়েজের আওতায় থাকা ২৩ টি ট্রেনকে বাতিল করা হয়েছে। এই বিধি আপাতত কয়েক দিনের জন্য। করোনা আতঙ্কের জেরে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে রেল। ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে। অর জেরে, ২৪ মার্চের হাওড়া মুম্বই দুরন্ত এক্সপ্রেস বাতিল রয়েছে। বাতিল রয়েছে ২৫ মার্চের মুম্বই হাওড়া দুরন্ত এক্সপ্রেসও। ২০,২৩,২৭ মার্চের সিএসএমটি-নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস বাতিল। ২১,২৪,২৬,৩১ তারিখের নিজামুদ্দিন সিএসএমটি রাজধানী এক্সপ্রেস বাতিল রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+