করোনা ভাইরাস:হরিদ্বারে গঙ্গা আরতি দেখার অভিনব পন্থা! প্রশাসন নিল পদক্ষেপ
করোনা ভাইরাস:হরিদ্বারে গঙ্গা আরতি দেখার অভিনব পন্থা! প্রশাসন নিল পদক্ষেপ
সমুদ্রে বা জলাশয়ে জোটবদ্ধভাবে স্নান না করা পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এরপরেও পুরীর সমুদ্রে ভিড় দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের তাবড় ধর্মস্থানে প্রবেশে একাধিক বিধি নিষেধ লাগু হয়েছে। বন্ধ রয়েছে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির। আর তারপর এবার হরিদ্বারের গঙ্গা আরতি ঘিরে নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

৩১ মার্চ পর্যন্ত গঙ্গা আরতি নিয়ে নয়া বিধি
গঙ্গা আরতি একটি ঐতিহ্যশালী ঘটনা। হিন্দু রীতির পরম্পরা মেনে এই আরতি হয়। হরিদ্বারে এমন আরতি দেখতে বহু মানুষের সমাগম হয়। এবার সেই গঙ্গা আরতি দেখার ওপর ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি রয়েছে।

'হর কি পাউরি'র গঙ্গা আরতি কীভাবে দেখা যাবে?
গঙ্গা আরতি দেখতে প্রতিদিন লাখো মানুষের ভিড় হয়। এই জমায়েত রুখতে এবার গঙ্গা আরতির লাইভ স্ট্রিমিং হবে বলে খবর। উত্তরাখণ্ড সরকারের নির্দেশ মেনে এই লাভইভ স্ট্রিমিং হবে বলে জানানো হয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে।

উত্তরাখণ্ডের পদক্ষেপ
বুধবারই উত্তরাখণ্ড সরকারের তরফে একটি নতুন অ্যাডভাইসারি পেশ করা হয়েছে। যাতে সকলকে ওয়ার্ক ফর্ম হোম করার কথা বলা হয়েছে। যদিও, স্বাস্থ্য কর্মী, চিকিৎসক, পুলিশ, পরিবহন, জল, বিদ্যুৎ ক্ষেত্রে সঙ্গে যুক্তরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন না। বন্ধ রয়েছে সেখানের স্কুল কলেজও। এমন পরিস্থিতিতে নিয়ম মেনেই চলবে হরিদ্বারের গঙ্গা আরতি।












Click it and Unblock the Notifications