করোনা আতঙ্ক: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়ি 'মাতশ্রী' সংলগ্ন এলাকা সিল! কী ঘটেছে সেখানে

করোনা আতঙ্ক: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়ি 'মাতশ্রী' সংলগ্ন এলাকা সিল! কী ঘটেছে সেখানে

করোনা আতঙ্কের জেরে গোটা দেশ ত্রস্ত। ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে এদেশে করোনা আক্রান্তের সংখ্যা। আর কোভিড ১৯ পজিটিভের সংখ্যা ভারতে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। উল্লেখ্য, নিজামুদ্দিনের ঘটনার পর পরই জানা যায়, মুম্বইয়ের ধারাভি বস্তিতে এক ব্যক্তির দেহে করোনার সংক্রমণ। আর এবার সেই করোনা আতঙ্কের জেরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ি সংলগ্ন এলাকা সিল করা হল। এর নেপথ্যে রয়েছে কারণ।

 কেন সিল হল 'মাতশ্রী' সংলগ্ন এলাকা?

কেন সিল হল 'মাতশ্রী' সংলগ্ন এলাকা?

জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়ি 'মাতশ্রী' সংলগ্ন এলাকার এক ফুচকা বিক্রেতার দেহে মিলেছে করোনার সংক্রমণ। সঙ্গে সঙ্গে পুরসভার তরফে গোটা এলাকা সিল করে দেওয়া হয়।

মহারাষ্ট্রে কতজন আক্রান্ত?

মহারাষ্ট্রে কতজন আক্রান্ত?

উল্লেখ্য, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। মহারাষ্ট্রে এই সংখ্যা ৪৩৩ জন। ইতিমধ্যেই সেরাজ্যে মৃত্যু হয়েছে ৩০ জনের। এমন পরিস্থিতিতে গোটা দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০ জনের অঙ্ক।

 ধারাভি বিপর্যস্ত!

ধারাভি বিপর্যস্ত!

এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভি। ভারতের বাণিজ্যিক হৃদপিন্ড মুম্বইয়ের ধারাভিতে ইতিমধ্যেই ৩ জনের দেহে মিলেছে এই ভাইরাসের সংক্রমণ। এঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।এমন পরিস্থিতিতে মুম্বই ঘিরে সংকটের মেঘ বাড়ছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+