কোয়ারেন্টাইনে থাকা পরিযায়ী শ্রমিকদের 'কাজে' ফিরিয়ে দিতে অভিনব উদ্যোগ! নজির গড়ল ওড়িশা

লক্ষ লক্ষ মানুষ হেঁটে চলেছেন। অক্লান্ত এক সফর। যে সফরের শেষ কোথায়, কতদূরে ভবিষ্যতের আলো রয়েছে তা তাঁরা কেউ জানেন না। তবুও পেটের দায়ে, ঘরে ফেরার নিরাপদ আশ্রয় পেতে হাঁটা শুরু হয়েছিল। পরিযায়ী শ্রমিকদের এমন করুণ পরিস্থিতি রুখতে ফের একবার তাঁদের জীবিকা, জীবনধারার মূল স্রোতে পৌঁছে দিতে অভিনব পদ্ধতি নিয়েছে ওড়িশা।

 ওড়িশা পথ দেখাল

ওড়িশা পথ দেখাল

পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে রাখা হচ্ছে বিভিন্ন রাজ্যে। যেখানে কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে যেমন ক্ষোভ রয়েছে, তেমনই ভবিষ্যতে এই পরিযায়ী শ্রমিকরা কী কাজ পাবেন, তা নিয়েও রয়েছে দুশ্চিন্তা। ঐর সমস্যা সমাধানে পথ দেখাচ্ছে ওড়িশার গঞ্জাম জেলা।

 গঞ্জামে কোন পদ্ধতি অবলম্বন?

গঞ্জামে কোন পদ্ধতি অবলম্বন?

পরিযায়ী শ্রমিকদের ওড়িশার গঞ্জাম জেলায় সফলভাবে একটি প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করা হয়েছে। তাঁদের করোনা সংকটে যাতে স্বাস্থ্যকর্মী হিসাবে ব্য়বহার করা যায়,তার জন্যই ই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নানান কাজের সঙ্গে যুক্ত পরিযায়ী শ্রমিকরা সেখানে স্বাস্থ্যকর্মী হওয়ার তাগিদে প্রশিক্ষণ নিচ্ছেনও সানন্দে।

 কীভাবে চলছে কাজ?

কীভাবে চলছে কাজ?

কেউ হয়তো পেশায় বাড়ি নির্মাণকারী মিস্ত্রি। কেউ হয়তো সোনার গয়নার নিখুঁত কারিগর, কিন্তু সকলের লক্ষ্য এখন একটাই, করোনাকে হারাতে হবে। আ তার জন্যই কোয়ারেন্টাইন সেন্টারের সকালের ব্রেকফাস্ট সেরেই প্রতিদিন পরিযায়ী শ্রমিকরা গঞ্জাম জেলার প্রশাসনের তরফে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। জীবিকার টানে চলে অন্য এক পেশার কাজ শেখার পালা।

 সফল ওড়িশা!

সফল ওড়িশা!

কোয়ারেন্টাইন সেন্টারে রোজ সকালে শারীরিক কসরৎ হয়। চলে যোগ অভ্যাস। আর শেখানো হয়, করোনার আবহে মাস্ক ব্যবহার বা সোশ্যাল ডিসটেন্সিং কতটা জরুরি। ওড়িশা প্রশাসন ও গঞ্জাম জেলার প্রশাসনের দাবি, পরিযায়ী শ্রমিকদের বোঝাতেই, তাঁরা ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বিষয়টি বুঝতে শুরু করেছেন।

কেন্দ্রে বার্তা রাজ্যগুলিকে

কেন্দ্রে বার্তা রাজ্যগুলিকে

এর আগে, কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে দেওয়া একটি নির্দেশ সাফ জানানো হয়েছে যে, পরিযায়ী শ্রমিকরা যাতে পায়ে হেঁটে বাড়ি না ফেরেন তার বন্দোবস্ত করতে হবে রাজ্যগুলিকে। এজন্য দরকার হলে শ্রমিকদের সঙ্গে কথা বলে, বুঝিয়ে তাঁদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখতে হবে। আর সেই কাজে ওড়িশা যে দেশকে পথ দেখাচ্ছে, তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+