বাঙালি অধ্যুষিত দেশের এই রাজ্য করোনা মুক্ত! ভারতের কোভিড যুদ্ধে আরও এক সাফল্য
উত্তরপূর্বের মনিপুর আগেই জানিয়েছিল যে সেই রাজ্যে আর নতুন করে কোন করোনা রোগী নেই। সেখানে যে ২ জন করোনা আক্রান্ত ছিলেন, তাঁরা সকলেই সুস্থ হয়েছেন। এরপর অসম জানিয়েছে যে গত ৭ দিনে সেরাজ্যে নতুন করে করোনা আক্রান্তের খবর নেই। আর এবার উত্তরপূর্বের আরও এক রাজ্য জানিয়ে দিল যে করোনার থাবা থেকে মুক্তি পেয়েছে তারাও।

কোন রাজ্য থেকে সুখবর?
মনিপুরের পর এবার ত্রিপুরা করোনা মুক্ত। একথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরার দ্বিতীয় করোনা আক্রান্ত রোগীকে বারবার টেস্টিং করার পর তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। আর এরপর থেকে সেই রাজ্যে করোনার নতুন করে কোনও প্রকোপ নেই বলে খবর।

মুখ্যমন্ত্রীর বার্তা
বাঙালি অধ্যুষিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন, তাঁর আবেদন সকলে যেন রাজ্যে সোশ্যাল ডিসটেন্সিং মেনে চলেন। পাশাপাশি, লকডাউন সফল করতেও যেন উদ্যোগ নেন, তার আবেদন করেন বিজেপি শাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী।

ত্রিপুরার ২ টি ঘটনা
ত্রিপুরার গোমতি জেলার এক মহিলা ও একজন জওয়ানের দেহে করোনার সংক্রমণ মিলেছিল। প্রথম খবরটি আসে ৬ এপ্রিল। সেদিন মহিলার দেহে করোনার সংক্রমণ দেখা যায়। যদিও এরপর তাঁকে ১৬ এপ্রিল আইসোলেশন থেকে বের করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এরপরই দ্বিতীয় জনও সুস্থ হয়ে ওঠেন।

ত্রিপুরার পরিস্থিতি
১১১ জন ত্রিপুরাতে করোনার সন্দেহভাজন হিসাবে চিহ্নিত রয়েছেন। এঁদের দিকে প্রশাসন কড়া নজর রাখছে। এছাড়াও ২২৭ জনকে বাড়িতে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications