করোনা যুদ্ধে 'আরোগ্য সেতু' অ্যাপ কীভাবে লড়াই করছে! লক্ষ লক্ষ মানুষ উপকৃত

করোনা যুদ্ধে 'আরোগ্য সেতু' অ্যাপ কীভাবে লড়াই করছে! লক্ষ লক্ষ মানুষ উপকৃত

করোনার জেরে দেশে ৬৭ হাজার রোগী আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তদের সংখ্যা। এমন পরিস্থিতিতে গোটা দেশ যখন করোনা যুদ্ধে লড়ছে , তখন 'আরোগ্য সেতু' অ্যাপ বহু মানুষকে বিপদের বিষয়ে অবহিত করেছে।

 করোনা ঘিরে বার্তা

করোনা ঘিরে বার্তা

সরকারি সূত্রের খবর, করোনার জেরে কোন কোন এলাকা আক্রান্ত তার হদিশ দিয়েছে আরোগ্য সেতু অ্যাপ। এই অ্যাপের দ্বারা দেশের ১.৪ লক্ষ মানুষ সতর্কবার্তা পেয়েছেন।

 বড় তথ্য হাতে পেয়েছে কেন্দ্র!

বড় তথ্য হাতে পেয়েছে কেন্দ্র!

দেশের একাধিক জায়গায় কোভিড হটস্পটের সন্ধান আরোগ্য সেতু অ্যাপের থেকে পেয়েছে কেন্দ্র। এর জেরে রোগ ছড়ানোর সম্পর্কে একাধিক তথ্য হাতে এসেছে সরকারের।

নতুন হটস্পটের ঠিকানা

নতুন হটস্পটের ঠিকানা

দেশে নতুন করে ৩০০ টি করোনা হটস্পটের সন্ধান পেয়ে গিয়েছে কেন্দ্র। এর জেরে করোনা নিয়ে কেন্দ্রের কাছে স্পষ্ট হয়েছে কোভিড মানচিত্র। আরোগ্য সেতু অ্যাপের দ্বারা দেশে কোথায় কোথায় হটস্পট রয়েছে তা জানা গিয়েছে। একথা জানিয়েছে নীতি আয়োগ।

 রোগ ছড়ানোর প্রতিরোধের দরকার!

রোগ ছড়ানোর প্রতিরোধের দরকার!

এইমস এর চিকিৎসক রণদীপ গুলেরিয়ার দাবি, আরোগ্য সেতু থেকে কোভিড হটস্পট চিহ্নিত হতেই কনটেইমেন্ট জোন আগে দেখে নিতে হবে। রোগের ছড়িয়ে পড়া যাতে সহজেই রোখা যায় তার বন্দোবন্ত করা বেশি প্রয়োজন।

আরোগ্য সেতু ও হটস্পট

আরোগ্য সেতু ও হটস্পট

জানা গিয়েছে,আরোগ্য সেতু অ্যাপের দ্বারা দেশে মোট ৬৫০ টি নতুন করোনা হটস্পটের সন্ধান পাওয়া গিয়েছে। নীতি আয়োগের তরফে জানানো হয়েছে যে ৯৬ মিলিয়ন মানুষ এই হটস্পটে রেজিস্টার করেছে। এই অ্যাপই জানান দিচ্ছে যে , কাকে টেস্ট করতে হবে, আর কোথায় গিয়ে টেস্ট করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+