ডেল্টার থেকে বেশি সংক্রামক ওমিক্রন, ভাইরোলজিস্টের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
ডেল্টার থেকে বেশি সংক্রামক ওমিক্রন, ভাইরোলজিস্টের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক বাড়ছে। দক্ষিণ আফ্রিকায় মিলেছে এই নতুন ভ্যারিয়েন্ট।
B.1.1529 নামেএই করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে ওমিক্রন। গবেষক এবং চিকিৎসকরা জানিয়েছেন এই ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক। অর্থাৎ ডেল্টার থেকেও বেশি সংক্রামক এই ভ্যারিয়েন্ট। বিশিষ্ট ভাইরোলজিস্ট গগনদীপ কাঙ্গ জানিয়েছেন, অনেক দ্রুত এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে। এতদিন ডেল্টা ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক বলে দাবি করতেন গবেষকরা।

এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা নিয়ে উদ্বেগ বেড়েছে গবেষকদের। ভাইরোলজিস্ট গগনদীপ কাঙ্গ জানিয়েছেন এই করোনা ভাইরাসের সংক্রমণ আরও বেশি সংক্রামক। শুধু দক্ষিণ আফ্রিকা নয়। করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্ট আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নভেম্বরের ৯ তারিখে প্রথমএই ভ্যারিয়েন্টের সন্ধান মিেলছে। শরীরে ইমিউন সিস্টেমে আঘাত হানার ক্ষমতা রাখে এই ভ্যারিয়েন্ট। তারপরেই তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন চিহ্নিত হওয়ার আগেই এটি ছড়িয়ে পড়তে পারে। সেই আশঙ্কা রয়েই যাচ্ছে।
এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টে করোনা টিকা কাজ করবে না বলে জানিয়েছেন গবেষকরা। যদিও ভারত সহ বিশ্বের একাধিক দেশে করোনা ভাইরাসের টিকাকরণ জোর কদমে চলছে। দেশে ১০০ কোটি করোনা টিকাকরণ হয়ে গিয়েছে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। ইতিমধ্যে ভারতের একাধিক বিমানবন্দরে নির্দেশিকা জারি হয়েছে। বেঙ্গালুরু বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুই যাত্রীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সেই সংক্রমণ ওমিক্রনের কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মুম্বই এবং গুজরাত বিমানবন্দরে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। মুম্বই মেয়র নির্দেশিকা জারি করে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা থেকে যাঁরা আসবেন তাঁদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই সঙ্গে গুজরাতেও নির্দেশিকা জারি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার যেকোনও দেশ থেকে এলে আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে বুস্টার ডোজ অত্যন্ত জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications