করোনার দৈনিক আক্রান্ত দেশে ২ লক্ষ ছুঁই ছুঁই! এক ধাক্কায় ১৬ শতাংশ বাড়ল সংক্রমণ

করোনার তৃতীয় ঢেউয়ে উত্তাল হচ্ছে দেশ। ভারতের বুকে ওমিক্রন ভ্যারিয়েন্টে ভর করে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে নতুন বছরের শুরু থেকেই। ১২ দিনেই তা শিখরে পৌঁছে গিয়েছে। বুধবার করোনার দৈনিক সংক্রমণ ২ লক্ষ ছুঁই ছুঁই প্রায়।

করোনার তৃতীয় ঢেউয়ে উত্তাল হচ্ছে দেশ। ভারতের বুকে ওমিক্রন ভ্যারিয়েন্টে ভর করে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে নতুন বছরের শুরু থেকেই। ১২ দিনেই তা শিখরে পৌঁছে গিয়েছে। বুধবার করোনার দৈনিক সংক্রমণ ২ লক্ষ ছুঁই ছুঁই প্রায়। এদিন সংক্রমণের মাত্রা গতদিনের তুলনায় ১৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

করোনার দৈনিক আক্রান্ত দেশে ২ লক্ষ ছুঁই ছুঁই! বাড়ল ১৬ শতাংশ

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১,৯৪,৭২০ জন করোনা সংক্রমিত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি। করোনা সংক্রমণ ফের প্রবল আকারে আছড়ে পড়েছে দেশে। ওমিক্রনের হানার পাশাপাশি বাড়ছে ডেল্টা সংক্রমণ। দেশে আদতে চলছে 'ডেলমিক্রনে'র জোড়া স্রোত।

করোনার মোট সংক্রমণ ইতিমধ্যে পার করেছে সাড়ে তিন কোটি। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৩,৬০,৭০,৫১০। করোনার এই তৃতীয় ঢেউয়ে ওমিক্রন আক্রন্তের ৪৮৬৮। এদিন এক লাফে করোনার দৈনিক সংক্রমণ বেড়ে দু-লক্ষের কাছে পৌঁছে গিয়েছে। এদিন পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১১.০৫ শতাংশ।

ভারতে করোনার তৃতীয় ঢেউ ক্রমশই সুনামির আকার নিতে শুরু করেছে। তবে এদিন দেশে করোনায় মৃত্যু সংখ্যা একটু বেড়েছে। এদিন ৪৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে করোনা আক্রান্ত হয়ে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪,৮৪,৬৫৫-তে পৌঁছে গিয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ৬০,৪০৫ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৩,৪৬,৩০,৫৩৬-এ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে দ্বিতীয় ঢেউয়ের সেই রকেট গতি যেন ফিরে আসতে চলেছে। এদিন যেভাবে লাফিয়ে বাড়ল সংক্রমণ, তাতে আতঙ্কিত বিশেষজ্ঞরা।

ডিসেম্বরের শেষ সপ্তাহেও দৈনিক সংক্রমণ ছিল সাত হাজার। সেখান থেকে এদিন সংক্রমণ পৌঁছে গেল প্রায় ১ লক্ষ ৯৫ হাজারে। পজিটিভিটি রেট বেড়ে ১১.০৫ শতাংশ হয়েছে। দেশে মোট সক্রিয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৫৫ হাজার ৩১৯। দেশে মোট ১৫০ কোটি ৬ লক্ষের বেশি করোনা ভ্যাকসিন হয়েছে।

করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে মহারাষ্ট্রে। করোনার সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্রে। তারপরে রয়েছে কেরালা। পশ্চিমবঙ্গ রয়েছে ৬ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গের নিচে রয়েছে উত্তরপ্রদেশ। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে দেশে প্রায় ১৫৩ কোটি ৮০ লক্ষের বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৮৫ লক্ষ মানুষ। নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষের ৬১ হাজার ৯০০ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+