মহারাষ্ট্রে আক্রান্ত দশ হাজার ছাড়াল, দেশজুড়ে করোনার কবলে প্রায় ৩৫ হাজার মানুষ

সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৮৬২ জনে গিয়ে পৌঁছল। সবমিলিয়ে মারা গিয়েছেন ১১৫৪ জন। এবং রোগ সারিয়ে সুস্থ হয়েছেন ৯০৫৯ জন। এই মুহূর্তে ২৪৬৪৬ জন সুস্থ হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।

মহারাষ্ট্রে আক্রান্ত ১০ হাজার

মহারাষ্ট্রে আক্রান্ত ১০ হাজার

শুধুমাত্র মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৫৮৩ জন বেড়ে গিয়ে ১০ হাজার ৪৯৮ জনে পৌঁছেছে। এবং সবমিলিয়ে মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৪৫৯ জন। এবং শরীর সুস্থ হয়েছেন ১৭৭৩ জন।

সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত মুম্বইয়ে

সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত মুম্বইয়ে

মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মুম্বইয়ে। সেখানে ৭০৬১ জন আক্রান্ত এবং মারা গিয়েছেন ২৯০ জন। এরপরই রয়েছে পুনে। সেখানে আক্রান্ত ১২৪৮ জন এবং মারা গিয়েছেন ইতিমধ্যে ৮৮ জন। এছাড়াও থানে জেলায় ৯৪৩ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গিয়েছেন ১৬ জন।

আক্রান্ত অন্য জেলায়ও

আক্রান্ত অন্য জেলায়ও

মহারাষ্ট্রের নাসিক, পালঘর, নাগপুর, ঔরঙ্গাবাদ জেলায় আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও সোলাপুর, ইয়াবতমলে আক্রান্তের সংখ্যা একশোর দিকে এগিয়ে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+