ভারতে আছে করোনা ভাইরাসের মতো দেখতে ফুল, অপরিসীম গুরুত্ব আদিবাসীদের মধ্যে
করোনা ভাইরাস মানেই মানুষের মধ্যে আতঙ্ক। সেই আতঙ্গ গ্রাস করেছে সারা বিশ্বকে। কিন্তু করোনা ভাইরাসের মতোই দেখথে ফুল ফোটে দক্ষিণ ছত্তিশগড়ের বস্তারে। যা এলাকার আদিবাসীদের মধ্যে গুরুত্ব বহন করে আনে।
করোনা ভাইরাস মানেই মানুষের মধ্যে আতঙ্ক। সেই আতঙ্গ গ্রাস করেছে সারা বিশ্বকে। কিন্তু করোনা ভাইরাসের মতোই দেখথে ফুল ফোটে দক্ষিণ ছত্তিশগড়ের বস্তারে। যা এলাকার আদিবাসীদের মধ্যে গুরুত্ব বহন করে আনে।

মনে করিয়ে দেয় আতঙ্ক
যাঁরা এর আগে এই ধরনের ফুল দেখেননি, প্রথমবার দেখে তারা অবাক হয়ে যান। বর্তমান সময়ে এই ফুল দেখলেই অনেকেই কোভিড-১৯-এর কথা মনে করে ফেলেন। যা মেলাস্টোমের পরিবারের অন্তর্ভুক্ত । এই প্রজাতির ফুল আর্দ্র এবং হিউমাস সমৃদ্ধ মাটিতে বৃদ্ধি পায়।

যেসব জায়গায় পাওয়া যায়
উদ্ভিদবিদরা বলছেন, এই ধরনের গাছ দেখতে পাওয়া যায় শ্রীলঙ্কাতেও। তবে বস্তারের চিত্রকোটের মাটনার উপত্যকা ছাড়াও দাক্ষিণাত্যেও এর দেখা মেলে। বস্তারের স্থানীয় আদিবাসীরা এর নাম দিয়েছেন আল্লি।

আদিবাসী জীবনে উপযোগিতা
আয়ুর্বেদে এর নানা গুণ রয়েছে। পাতার রস পেট খারাপ সারাতে ভাল কাজ করে। এর ফলের রস হজমের সমস্যা দূর করে। গাছের ছাল ক্ষতস্থানে দেওয়া যায়। ফুল ও পাতার নির্যাস রহ হিসেবেও ব্যবহার করা হয়।

Click it and Unblock the Notifications