করোনা লকডাউন চূড়ান্ত অমান্য হয়েছে বাংলায়, রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
বাংলার লকডাউন রক্ষা নিয়ে অসন্তুষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার রাজ্য সরকারকে চিঠি লিখে অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলার লকডাউন রক্ষা নিয়ে অসন্তুষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার রাজ্য সরকারকে চিঠি লিখে অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চিঠিেত বলা হয়েছে পশ্চিমবঙ্গে অধিকাংশ জায়গায় লকডাউন অমান্য করা হয়েছে। এই নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

পশ্চিমবঙ্গে লকডাউন অমান্য
২১ দিনের লকডাউন কড়া হাতে মোকাবিলা করার কথা বলা হয়েছিল রাজ্যগুলিকে। তার জন্য আইন প্রয়োগেও ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গে লকডাউন রক্ষা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। লকডাউন রক্ষায় ব্যর্থ হয়েছে রাজ্য সরকার এমনই অভিযোগ করা হয়েছে প্রকারন্তরে। চিঠি লিখে রাজ্য সরকারকে অসন্তেষের কথা উল্লেখ করা হয়েছে। রাজাবাজার, নারকেল ডাঙা, তপসিয়া, মেটিয়াবুরুজে লকডাউন মানা হয়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ব্যর্থ প্রশাসন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে লেখা চিঠিতে লেখা হয়েছে, রাজ্যের একাধিক এলাকায় রাজনৈতিক নেতাদের বিনামূল্যে খাদ্য সামগ্রি বিতরণ করতে দেখা গিয়েছে। কিন্তু সেগুলি রেশন মারফত বিলি করার কথা বলা হয়েছিল। একাধিক জায়গায় রাজ্যপুলিস ধর্মীয় সমাবেশ করতে দিয়েছে বলেও চিঠিতে অভিযোগ করা হয়েছে।

লকডাউন রক্ষায় নজর
চিঠিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নিয়ে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। একই সঙ্গে পরবর্তী পর্যায়ে লকডাউন রক্ষায় যেন কোনও গাফিলতি না হয় সেদিকটি সুনিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৬ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।












Click it and Unblock the Notifications