করোনা লকডাউন উঠে যেতে পারে, সিদ্ধান্ত চূড়ান্ত করতে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

করোনা লকডাউন উঠে যেতে পারে, সিদ্ধান্ত চূড়ান্ত করতে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২১ দিনের লকডাউন শেষ হচ্ছে আগামিকাল। তার পরে লকডাউন বহাল রাখা হবে কিনা কেন্দ্রীয় স্তরে এমন কোনও সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। সূত্রের খবর লকডাউন আর না বাড়ানোর দিকেই হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে যে রাজ্যগুলি আগেই লকডাউন বাড়িয়ে দিয়েছে সেগুলি বহাল থাকবে। আগামিকালের পর কী পরিস্থিতি হবে দেশের তা ঠিক করতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লকডাউন নিয়ে সিদ্ধান্ত

লকডাউন নিয়ে সিদ্ধান্ত

অধিকাংশ রাজ্যই লকডাউন বাড়ানোর পক্ষেই মতামত দিয়েছিল। তাতে সহমহ হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কেন্দ্রের তরফে চূড়ান্ত কোনও ঘোষণা করা হয়নি। ২১ দিনের লকডাউনের পর কী হবে দেশে ভবিষ্যৎ তা নির্ধারণ করতেই জরুির বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর লকডাউন কেন্দ্রীয় স্তরে না বাড়ানো হতে পারে। ইতিমধ্যেই কিরেন রিজিজু এবং প্রকাশ জাভড়েকর আজ থেকে তাঁদের অফিস শুরু করেছেন।

কিছু ক্ষেত্রে উৎপাদন শুরুর ভাবনা

কিছু ক্ষেত্রে উৎপাদন শুরুর ভাবনা

জানা গিয়েছে কিছু ক্ষেত্রে উৎপাদন শুরু করা হবে। কারণ ২১ দিনের লকডাউনে বিপুল ক্ষতি হয়েছে উৎপাদন শিল্পে। গরিব মানুষের জীবনধারন যাতে থমকে না যায় সেকারণেই কিছু ক্ষেত্রে স্বল্পমাত্রার উৎপাদন শুরু করা হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু কীভাবে এবং কী গাইডলাইন মেনে কাজ করা হবে তা ঠিক করা জরুরি।

চার রাজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত

চার রাজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত

মহারাষ্ট্র, তামিলনাড়ু, রাজস্থান এবং দিল্লি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করোনা সংক্রমণ। তার মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণ ১০০০ অতিক্রম করেছে। মৃতের সংখ্যা ১৫০। অবার িদল্লিতেও পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। একাধিক জায়গায়কে হটস্পট চিহ্নিত করে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজস্থানেও একাধিক জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+