দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবার কি তবে জুয়াকে আইনি বৈধতা দিতে হবে?
করোনার জেরে খাদের কিনারায় ঝুলে রয়েছে অর্থনীতি। সৌজন্যে ভারতে বাড়তে থাকা করোনা সংক্রমণের প্রকোপ। প্রায় প্রতিদিনই নিয়ম করে শেয়ারবাজারে ধস নামছে বিনিয়োগকারীদের আশঙ্কার জেরে। এর প্রভাব প্রথমে পরোক্ষ ভাবে পড়লেও পরে তা প্রত্যক্ষ ভাবেই পড়তে শুরু করে ভারতের উপর। আর জেরে দেশের বাণিজ্য ব্যাপক ক্ষতির সম্মুখীন।

বিশ্বজুড়ে করোনা প্রাদুর্ভাব
বিশ্বজুড়ে করোনা প্রাদুর্ভাব দেখা দিতেই ভারতের ৫৩ শতাংশ বাণিজ্য প্রভাবিত হয়েছিল। সেই পরিমাণ এখন ৭৩ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। এর জেরে দেশের ৫০ শতাংশ কোম্পানিতে অর্ডার পাওয়ার ক্ষেত্রে ২০ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে।

নগদ প্রবাহ কমে গিয়েছে
এদিকে করোনার জেরে নগদ প্রবাহ কমে গিয়েছে। দেশের ৮০ শতাংশ সংস্থার নগদ প্রবাহে টান পড়েছে। কাচা মাল ও উৎপাদন নিয়ে চাপে পড়েছে কম বেশি সব সংস্থা। চাহিদার অভাবে ৪ সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যাচ্ছে উৎপাদনের মাত্রা। পরবর্তীতে এই উৎপাদন আরও পিছিয়ে যাবে বলেই ধরে নেওয়া যায়।

আর্থিক প্যাকেজে অর্থীতির হাল ফিরবে না
এর আগে কেন্দ্রের তরফে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনা ভাইরাসে লকডাউনে সবচেয়ে সংকটে পড়েছেন গরিব মানুষ দিন মজুররা। রোজগার বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে তাঁদের অন্নের সংস্থানে এগিয়ে এসেছে সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন ফিনান্সিয়াল রেসপন্স টিম বিশেষ প্যাকেজ ঘোষণা করে। তবে শুধু সেই প্যাকেজের উপর নির্ভর করে দেশের পরবর্তী অর্থনৈতিক গতিপথ নির্ধারণ করা সম্ভব হবে না।

অর্থনীতি এখন মদের উপর ভর করে
এদিকে কয়েকদিন আগেই লকডাউন শিথিল করে মদের দোকান খুলে দেওয়া হয় দেশের বিভিন্ন গ্রিন জোনে। বিভিন্ন রেড ও অরেঞ্জ জোনে হোম ডেলিভারির ব্যবস্থাও শুরু করা হচ্ছে। এর থেকে প্রচুর আয় হচ্ছে দেশের ও সরকারের। সোশ্যাল মিডিয়ায় এখন মাতালদের নিয়ে মিম-এ ভর্তি।

আউট অফ দ্য বক্স চিন্তা
এই পরিস্থিতিতে আরও একটি আউট অফ দ্য বক্স চিন্তা ঘুরছে কয়েকজন বিশেষজ্ঞের মাথায়। আর তা হল, দেশে জুয়াকে আইনি বৈধতা দেওয়া। দেশের বর্তমান পরিস্থিতিতে জুয়া থেকে সরকারের যা আয় হতে পারে তা আশাতীত। এটা অনেকটাই সিগারেট বা গুটখাকে আইনত স্বীকৃতি দেওয়ার মতো। বিষয়টি খারাপ। তবে তা থেকে সরকারের পকেটে বেশ মোটা টাকা ঢুকতে পারে।

দেশে জুয়ার পরিমাণ
একটি পরিসংখ্যান বলছে দেশের অর্থনীতির ৭.৫ শতাংশ হল বেআইনি জুয়ার পরিমাণ। অনেক অর্থনীতিবিদেরই মত, যদি এটা কয়েক বছরের জন্য আইনের চোখে অপরাধ না দেখা হয় তবে এর থেকে বেশি পরিমাণ ভআরতী অর্থনীতিতে আসবে। বর্তমানে জুয়ার এই পরিমাণ অর্থনীতির অংশ হিসাবে দেখা হয় না কারণ বিষয়টি বেআইনি।












Click it and Unblock the Notifications