ভূমিকম্প কমছে না, করোনা লকডাউনের নিস্তব্ধতায় অনুভূতি স্পষ্ট হচ্ছে, বলছেন গবেষকরা

ভূমিকম্প কমছে না, করোনা লকডাউনের নিস্তব্ধতায় অনুভূতি স্পষ্ট হচ্ছে, বলছেন গবেষকরা

করোনা ভাইরাসের সংক্রমণে বিশ্বের প্রায় ২০০টি দেশ বিপর্যস্ত। এই মহামারীরর আতঙ্কে ত্রস্ত সকলেই। এরই মধ্যে আবার ভূ-বিজ্ঞানীরা একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেশ করেছেন। হিমাচল সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে একাধিকার কম্পন অনুভূত হয়েছে। এর কারণ করোনা লকডাউন বলে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ প্রায় থমকে যাওয়া পৃথিবীতে নিস্তব্ধতা বেড়ে গিয়েছে কম্পন আগের মতই রয়েছে শুধু অনুভূত হচ্ছে বেশি।

কম্পন কমেনি করোনা লকডাউনে

কম্পন কমেনি করোনা লকডাউনে

করোনা ভাইরাসের আতঙ্কে বিশ্বের অধিকাংশ দেশেই থমকে গিয়েছে। লকডাউনে রাস্তায় যান চলাচল নেই। কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। এই পরিস্থিতিেত অনেকেই মনে করছেন এতে ভূপৃষ্ঠের কম্পন অনেকটাই কমে যাবে। কিন্তু বিজ্ঞানী বলছেন অন্যকথা। তাঁরা জনিয়েছেন রাস্তায় জনসমগাম বা যান চলাচল কম রয়েছে বলে এই নয় যে ভূপৃষ্ঠের কম্পন থমকে যাবে। একই ভাবে কম্পন হচ্ছে ভূপৃষ্ঠের শুধুমাত্র মানুষ অনুভব করছেন সেটা। অন্য সময় সেটা মাত্রাছাড়া না হলে অনুভব করতে পারেন না কেউ।

হিমাচলে ভূকম্পন

হিমাচলে ভূকম্পন

গত সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে হিমাচল প্রদেশে। তার কারণ সন্ধানে নেমেই বিজ্ঞানীরা জানিয়েছেন করোনা লকডাউনের কারণেই বেশি অনুভূত হচ্ছে কম্পন। এর আগে জনজীবন স্বাভাবিক থাকায় এই কম্পনগুলি অনুভূত হত না তেমন ভাবে। কারণ মানুষও সেভাবে সেদিকে মন দিতেন না। সিসমোগ্রাফের কিন্তু কম্পনের স্বাভাবিকতায় কোনও পরিবর্তন দেখা যায়নি। কলকাতার ভূবিজ্ঞানী সুপ্রিয় মিত্র জানিয়েছেন যাঁরা বলছেন লকডাউনের কারণে ভূ-পৃষ্ঠের কম্পন কমবে সেটা ঠিক নয়।

শব্দ দূষণ কমেছে

শব্দ দূষণ কমেছে

লকডাউনের কারণে বিশ্বে বিভিন্ন রকমের দূষণ অনেকটাই কমেছে। বায়ুস্তরের দূষণ অনেকটাই কমেছে। এমনকী শব্দদূষণও অনেকটাই কমে গিয়েছে। পরিবেশ অনেকটাই ভাল হয়ে গিয়েছে এই লকডাউনের কারণে। তবে ভূ-পৃষ্ঠের স্বাভাবিক যে কম্পন হয় সেটার কোনও কমতি হয়নি। সেটা স্বাভাবিক হারেই চলছে। মানুষ অবসর যাপন করছেন বলে সেই কম্পন অনুভূত হচ্ছে বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+