৩১ মে পর্যন্ত লকডাউন বাড়াল মহারাষ্ট্র, রাজধানীর জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি
৩১ মে পর্যন্ত লকডাউন বাড়াল মহারাষ্ট্র, রাজধানীর জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি
মহারাষ্ট্রে করোনা ভাইরাস লকডাউন বাড়ানো হল ৩১ মে পর্যন্ত। দেশের রাজ্যগুলির মধ্যে করোনায় সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা পরিলক্ষিত হয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা দ্রুতহারে বাড়ছে। সেই কারণে উদ্ধব ঠাকরে সরকার লকডাউনের সময়সীমা বাড়িয়েছে। আর এই সিদ্ধান্ত এমন একটা দিনে জানানো হল যেদিন দেশব্যাপী তৃতীয় লকডাউন শেষ হচ্ছে। এদিনই চতুর্থ লকডাউন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

মহারাষ্ট্রে লকডাউন ৩১ মে পর্যন্ত
৩১ মে পর্যন্ত মহারাষ্ট্র জুড়ে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। তবে ধাপে ধাপে লকডাউনে ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হবে। রাজ্যে মুখ্যসচিব অজয় মেহতার দারি করা নির্দেশিকায় বলা হয়েছে ধাপে ধাপে ছাড়ের কথা কিছু সময়ের মধ্যে ঘোষণা করা হবে।

আগেই ছিল ইঙ্গিত
বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন শিল্পমন্ত্রী সুভাষ দেশাই। তারপরেই মুম্বই-সহ রাজ্যের বড় শহরগুলিতে লকডাউন বৃদ্ধির ইঙ্গিত করেছিলেন তিনি।

দেশের আক্রান্তের এক তৃতীয়াংশ মহারাষ্ট্রের
সারা দেশে করোনায় আক্রান্তের এক তৃতীয়াংশ মহারাষ্ট্রের। শনিবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার পেরিয়ে গিয়েছে। এইদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬০৬ জন। যার মধ্যে মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা ৮৮৪ জন। এখনও পর্যন্ত মুম্বইয়ে আক্রান্ত ১৮৫৫৫ জন।
বিশেষজ্ঞরা বলঠেন মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা মে মাসের শেষের দিকে ৫০ হাজার পেরিয়ে যাবে।

মুম্বইয়ের জন্য প্যাকেজের দাবি রাজ্যের
এদিকে মহারাষ্ট্র সরকার মুম্বই শহরের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি তুলেছে। এর আগে শুক্রবার মুখ্যমন্ত্রী উদ্ধব ছাকরে এমনসিপি নেতা শারদ পাওয়ারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বেশ কয়েকজন ক্যাবিনেট সদস্যের সঙ্গেও কথা বলেন তিনি। রাজ্যে বেশ কিছু জায়গায় অর্থনৈতিক কর্ম কাণ্ড শুরুর বিষয়ে আলোচনা হয়।












Click it and Unblock the Notifications