করোনা লকডাউনের প্রভাব ঋতুমতী মহিলাদের শরীরে চরমভাবে পড়তে পারে! কী বলছে বিশেষজ্ঞমহল

করোনা ভাইরাসের প্রবল আতঙ্কে গোটা বিশ্ব ত্রস্ত। এর প্রভাব শুধুই যে আক্রান্ত রোগীদের শারীরিক দিকে পড়ছে তা নয় ,তার সঙ্গে তাঁদেক মানসিক দিকেও করোনার আঘাতের প্রভাব পড়ছে। তবে শুধু আক্রান্ত রোগীদের কথা বললে ভুল হবে! করোনার ত্রাস ও তার জেরে চলতে থাকা লকডাউনের প্রভাব প্রতিটি মানুষকে মানসিকভাবে গ্রাস করছে। এমনই মত বিশেষজ্ঞদের। এদিকে, মহিলাদের শরীরেও এই লকডাউনের জেরে বেশ খানিকটা প্রভাব পড়ছে বলে দাবি বহু বিশেষজ্ঞের । একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত প্রভাবের কিছু দিক।

 লকডাউনের প্রভাব ও ঋতুমতী মহিলা

লকডাউনের প্রভাব ও ঋতুমতী মহিলা

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের প্রকোপের জেরে বহু মহিলাই আতঙ্কে অবসাদে ভুগছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে লকডাউনের জেরে গৃহবন্দি হয়ে থাকার ফলেও অন্য রকমের অবসাদ। আর এই অবসাদই মহিলাদের 'পিরিয়ড' এর সমস্যায় উস্কানি দিচ্ছে।

 বাড়ছে মহিলাদের শারীরিক সমস্যা!

বাড়ছে মহিলাদের শারীরিক সমস্যা!

বেশ কয়েকটি সমীক্ষার দাবি, লকডাউনের অবসাদের জেরে অনিয়মিত পিরিয়ডের প্রবণতা বহু মহিলার ক্ষেত্রেই দেখা যাচ্ছে। সঙ্গে রয়েছে প্রবল শারীরিক ব্যথা। বলা হচ্ছে ঘরের মধ্যে বন্ধ থাকার ফলে 'পিরিয়ড' এপ স্বাভাবিক 'সাইকেল' বিঘ্নিত হচ্ছে। যার জেরে পেট ব্যথা ও অনিয়মিত 'পিরিয়ড' এর মতো সমস্য়া দেখা দিচ্ছে।

 কেন অবসাদ?

কেন অবসাদ?

আগামী দিনে কী ঘটবে?এমন কৌতূহল থেকে মানসিক উদ্বেগ ও চাপ বাড়ছে মহিলাদের মধ্যে। যা তাঁদের শারীরিক পরিস্থিতিকে বিঘ্নিত করছে। ফলে 'পিরিয়ড' ৩০ দিন সময়ের মধ্যে ৭-৮ দিন পিছিয়ে যাচ্ছে। এই প্রবণতা বিশ্বের বহু মহিলার ক্ষেত্রে চিকিৎসকরা লক্ষ্য করছেন বলে জানানো হয়েছে। এই সমস্যাকে 'ওলিগোমেনোরিয়া' বলে আখ্যা দেওয়া হয়।

বন্ধ্যাত্বের দিকেও যেতে পারে পরিস্থিতি?

বন্ধ্যাত্বের দিকেও যেতে পারে পরিস্থিতি?

কোনও মানসিক চাপ থাকলে এমনিতেই পিরিয়ড-এর সমস্যা হতে পারে বলে চিকিৎসকদের মত। এরমধ্যে যাঁদের 'ওভিউলেশন' কম হচ্ছে পিরিয়ডের ক্ষেত্রে তাঁরা বন্ধ্যাত্বের দিকে যেতে পারেন। বলছেন বিশেষজ্ঞরা। এর এই 'অভিউলেশন' কমের নেপথ্য়েও কাদের চাপ, মানসিক চাপ কাজ করে। এর জন্য অসময়ে কাজ, বেশিক্ষণ ধরে কাজ বা যখন তখন কাজ করাকে দায়ী করছেন চিকিৎসকরা। যা করোনা লকডাউনের সময় বহু মহিলার সঙ্গে ঘটছে। যেমন যাঁরা হাসপাতালে কর্মরত বা বাড়িতে লকডাউনের মধ্যে 'ওয়ার্ক ফ্রম হোম' এ সারাদিন কাজ করছেন , এই সমস্যা তাঁদের হতে পারে।

কীভাবে সমস্যা কাটানো যাবে?

কীভাবে সমস্যা কাটানো যাবে?

চিকিৎসকরা বলছেন, নির্দিষ্ট নিয়ম মেনে খাওয়া দাওয়া ও ঘুম এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজন মহিলাদের ক্ষেত্রে। দেহের সমস্ত পদ্ধতি যাতে নির্দিষ্ট স্বাভাবিক নিয়মে হয় ,তার জন্য মহিলাদের উদ্যোগ নিতে হবে। তবে আগামী দিনে করোনার প্রাদুর্ভাব বেশি হলে বা লকডাউন আরও বাড়তে থাকলে , মহিলাদের শরীরে এর পরোক্ষ প্রভাব ব্যাপকভাবে পড়তে পারে বলে চিকিৎসকরা জানাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+