করোনা লকডাউনের মধ্যে দুধের কালোবাজারি! নাভিঃশ্বাস এলাকাবাসীর
অত্যাবশ্যকীয় পণ্যের দাম কোনও মতেই বাড়বে না , বা লকডাউনের মধ্যে সমস্ত অত্যাবশ্যকীয় পণ্য আগের মতোই সহজলভ্য হবে। এমনই বার্তা কেন্দ্র দিয়েছিল। তবে এবার করোনার জেরে লকডাউনে একাধিক করুণ পরিস্থিতি সামনে আসছে। তামলিনাড়ুর বহু বাসিন্দাই অভিযোগ করছেন দুধের কালোবাজারি শুরু হয়েছে সেখানে।

কালোবাজারির অভিযোগ
'আভিন' দুধের কমতি দেখা দিয়েছে তামিলনাড়ুতে। আর তার জেরে দ্বিগুণ হয়ে যাচ্ছে দুধের দাম। এই বিশেষ দুধ ম্যাক্সিমাম রিটেল প্রাইস -এর থেকে বেশি দামে বিক্রি হচ্ছে গোটা রাজ্যে। যা ঘিরে কালোবাজারির অভিযোগ উঠেছে।

কত দামে বিক্রি হচ্ছে?
জানা গিয়েছে, লকডাউনের মধ্যে সেখানে ২৩ টাকা দামের দুধের প্যাকেট বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা হিসাবে। জানা গিয়েছে, আভিন ব্র্যান্ডের স্টোর থেকে দুধ প্রচুর পরিমাণে কিনে তা বাজারে বেশি দামে বিক্রি করছে দালালচক্র।
|
ডেলিভারির খরচ কত?
একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বলছে, এক ব্যক্তি সেখানে ৫৬ টাকার দুধের প্যাকেট অর্ডার দিয়েছিলেন অনলাইনে। তবে তার ডেলিভারি চার্জ পড়েছে ৬০ টাকা। এমন ঘটনায় তাজ্জব অনেকেই। উল্লেখ্য, নামী এই দুধের ব্র্যান্ডের দুধ পাওয়া যাচ্ছে জোম্যাটো, সুইগি, ডানজো সহ একাধিক ডেলিভারি প্ল্যাটফর্মে।












Click it and Unblock the Notifications