কী হতে চলেছে করোনা লকডাউন ৪.০ স্পেশাল আর্থিক প্যাকেজ, কোন দিকে আশা দেখছেন দেশবাসী

দেশের চতুর্থদফায় লকডাউন জারি হতে চলেছে। পরিস্থিতি মোকাবিলায় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের চতুর্থদফায় লকডাউন জারি হতে চলেছে। পরিস্থিতি মোকাবিলায় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেই প্যাকেজের বিস্তারিত জানাতে পারেন। কিন্তু কী থাকবে এই প্যাকেজে। দেশবাসীই বা কী আশা করছেন এই প্যাকেজে।

২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ

২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের সাম্প্রতিক তম আর্থিক পরিস্থিতি বিবেচনা করে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরমধ্যে প্রথম দফার আর্থিক প্যাকেজ আগেই ঘোষণা হয়ে গিয়েছে। ১.৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ছিল গরিব কল্যাণ যোজনা। এবার ৬.৫ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হবে। আজই তার বিস্তারিত জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

 অর্থনীতি সচল রাখার চেষ্টা

অর্থনীতি সচল রাখার চেষ্টা

গতকালই প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন আত্মনির্ভরতাই এখন ভারতের মূল লক্ষ্য। একমাত্র এই পথেই দেশের অর্থনীতি চাঙ্গা হতে পারে। তাই ল্যান্ড, লেবার এবং লিকুইডিটি-র উপর জোর দিয়েছিলেন তিনি। মনে করা হচ্ছে এই দ্বিতীয় দফার আর্থিক প্যাকেজে এই তিনটি দিকেই বিশে। নজর দেওয়া হবে। লকডাউনে বেকারত্ব বৃদ্ধি, স্থানীয়ভাবে থমকে যাওয়া অর্থনীতিচাঙ্গা করাই হবে মূল লক্ষ্য। তার জন্য ভোকাল ফর লোকাল হওয়ার আর্জি গতকালই জানিয়ে রেখেছেন মোদী। তারসঙ্গে ডিমান্ড এবং সাপ্লাইচেনকে আরও শক্তিশালী করা হবে।

ক্ষিদ্র ও মাঝারি শিল্পে বিশেষ নজর

ক্ষিদ্র ও মাঝারি শিল্পে বিশেষ নজর

লকডাউনের প্রথম থেকেই কংগ্রেস সরব হয়েছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিশেষ অনুদানের জন্য। দ্বিতীয় দফার আর্থিক প্যাকেজে এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে মাথায় রেখেই কাজ করবে মোদী সরকার এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। বিশেষ করে কুটির শিল্পগুলিকে চাঙ্গা করার জন্য আর্থিক বরাদ্দ করা হতে পারে। এছাড়াও এই শিল্পে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ করার চেষ্টা হতে পারে বলেও মনে করা হচ্ছে।

মধ্যবিত্তদের কর লাঘব হতে পারে

মধ্যবিত্তদের কর লাঘব হতে পারে

করোনা সংকটে শুধু গরিবরাই নন ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মধ্যবিত্তরাও। দেশের অর্থনীতি সচল রাখতে এই মধ্যবিত্তরা সিংহভাগ জুড়ে রাখে। তাই মনে করা হচ্ছে মধ্যবিত্তদের আয়করে বিশেষ ছাড় ঘোষণা করা হতে পারে এই দ্বিতীয় দফার লকডাউনে। জাতির উদ্দেশ্যে ভাষণে তেমনই ইঙ্গিত মিলেছে। কারণ এই মধ্যবিত্তদের কর প্রদানেই দেশের কোষাগার অনেকটা ভরে। তাই দ্বিতীয় দফার আর্থিক প্যাকেজে মধ্যবিত্তদের জন্য বিশেষ কিছু থাকার সম্ভাবনা রয়েছে।

 দেশজ সামগ্রিতে জোর

দেশজ সামগ্রিতে জোর

ভোকাল ফর লোকাল হওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজ সামগ্রির বিপণনে জোর দিয়েছেন। দেশবাসীকে বেশি করে খাদি এবং হ্যান্ডলুম কেনার পরামর্শ দিয়েছেন তিনি। এতে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। মুদির দোকান থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দেশজ সামগ্রির উপর ভরসা করার পরামর্শ গিয়েছেন মোদী। কাজেই দ্বিতীয় দফার আর্থিক প্যাজেকে এই দেশজ সামগ্রির উৎপাদন এবং বিপণনের জন্য বিশেষ কিছু থাকতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+