আত্মনির্ভরতাই একমাত্র পথ, করোনা পরিস্থিতি শিখিয়েছে দেশকে, নতুন দিশার নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর
করোনা মহামারি আর তার জেরে দীর্ঘ লকডাউন। গোটা বিশ্বের থমকে যাওয়া অর্থনীতি একটাই শিক্ষা দিয়েছে ভারতকে।
করোনা মহামারি আর তার জেরে দীর্ঘ লকডাউন। গোটা বিশ্বের থমকে যাওয়া অর্থনীতি একটাই শিক্ষা দিয়েছে ভারতকে। সেটা আত্মনির্ভরতা। সব দিক থেকে আত্মনির্ভর হয়ে উঠতে হবে ভারতকে। তবেই এই ধরনের কঠিন পরিস্থিতির অনায়ায়ে মোকাবিলা করা সম্ভব হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে সেই আত্মনির্ভরতার পথনির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আত্মনির্ভরতাই একমাত্র পথ
করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি প্রায় থমকে যেতে বসেছে। তলানিতে এসে ঠেকেছে দেশের আর্থিক বৃদ্ধি। তারপরেও করোনা বিধ্বস্ত একাধিক দেশকে ওষুধ এবং পিপিই পাঠিয়েছে ভারত। এই পরিস্থিতি একটাই শিক্ষা দিয়েছে আত্মনির্ভর হয়ে উঠতে হবে। কোনও কিছুর জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হলে চলবে না। সব দিক থেকে নিজেদের প্রস্তুত করে তুলতে হবে। সেই লক্ষ্যেই এবার এগোবে ভারত। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে সেই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সাপ্লাইচেন ভূমিকা নেবে
দেশের এই সংকটজনক পরিস্থিততে যখন কোনও পরিবহণ চলছিল না তখন সাপ্লাই চেন অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। কাজেই এখন এই সাপ্লাইচেন অক্ষুন্ন রাখা এবং তাকে আরও শক্তিশালী করে তোলার দিকেই নজর দেবে ভারত। শুধু লোকাল সাপ্লাইচেন নয় গ্লোবাল সাপ্লাইচেনও চাঙ্গা করতে ভারতে সক্রিয় হতে হবে। সেটাই হবে স্বনির্ভরতার পথে এগোনোর প্রথম ধাপ। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লোকালের জন্য ভোকাল
স্থানীয় ব্র্যান্ডের প্রচারে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। বেশি করে স্থানীয় ব্র্যান্ডের জিনিস কেনার অনুরোধ করেছেন। তাতে সেটা আন্তর্জািতক স্তরে পৌঁছে যায়। এতে লাভ হবে দেশেরই। কারণ স্থানীয় জিনিস যদি আন্তর্জাতিক বাজারে বিক্রি হতে শুরু করে তাহলে তার লাভ পাবেন দেশবাসী। সেকারণে বেশি করে খাদি এবং হ্যান্ডলুম সামগ্রি কেনার অনুরোধ করেছেন িতনি।

ওষুধ রপ্তানি
করোনা আবহে একাধিক দেশকে ওষুধ পাঠিয়েছে ভারত। করোনা চিকিৎসায় অত্যন্ত জরুরি হাইড্রোক্লোরোকুইনের মত ওষুধ আক্রান্ত দেশগুলিতে পাঠিয়ে মানবিকতার নজির গড়েছে ভারত। আমেরিকা, ব্রাজিল, মালয়েশিয়াকেও এই ওষুধ পাঠিয়েছে ভারত। করোনা মোকাবিলায় আত্মকেন্দ্রীক না হয়ে মানুেষর কল্যাণে কাজ করেছে ভারত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications