করোনা লকডাউন ৪.০ নিয়ে ঘোষণা কবে, নতুন গাইডলাইন জারি করবে স্বরাষ্ট্রমন্ত্রক
করোনা লকডাউন ৪.০ নিয়ে ঘোষণা কবে, নতুন গাইডলাইন জারি করবে স্বরাষ্ট্রমন্ত্রক
করোনা পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। গত মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী জানিয়েছিলেন ১৭ মে-র আগেই জানিয়ে দেওয়া হবে চতুর্থ দফার লকডাউন নিেয়। এই নিয়ে দফায় দফায় রাজ্য সরকারগুলির সঙ্গে পর্যালোচনা চলছে। মনে করা হচ্ছে আগামী কালই লকডাউন ৪.০ নিয়ে ঘোষণা করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

করোনা লকডাউন বৃদ্ধি
১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন। তার আগে ১৬ মে অর্থাৎ আগামী কালই চতুর্থ দফার লকডাউন নিয়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে এই চতুর্থ দফার লকডাউন যে অন্যবারের ক্ষেত্রে একেবারে অন্যরকম হতে চলেছে তা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে রাজ্য সরকার গুলির সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে।

নতুন গাইডলাইন
চতুর্থ দফার লকডাউনের জন্য নতুন গাইডলাইন তৈরি করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বেশির ভাগ রাজ্য সরকারই গ্রিন জোনে পরিবহণ চালু করার কথা প্রস্তাব দিয়েছে। গ্রিন জোনে যাতে জনজীবন স্বাভাবিক করা যায় সেকথাই বলেছে একাধিক রাজ্য। কারখানা গুলি খুলে তার উৎপাদন শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। নইলে রাজ্যের অর্থনীতি একেবারেই থমকে যাচ্ছে। কাজেই নয়া গাইডলাইনে একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

ট্রেন চলবে না
যদিও এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়নি। কেবল মাত্র স্পেশাল ট্রেন চলবে। ১৫ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ৩০ জুন পর্যন্ত কোনও ট্রেনের টিকিট কাটা যাবে না বলে জানানো হয়েছে। বিমান পরিষেবা শুরু হচ্ছে সীমিত ভাবে। ১৯ মে থেকে কয়েকটি নির্দিষ্ট রুটে কেবল মাত্র ডোমেস্টিক বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। তার আগে বিমান যাত্রীদের জন্য একাধিক গাইডলাইন তৈরি করা হয়েছে।

আত্মনির্ভর ভারত প্যাকেজ ঘোষণা
ইতিমধ্যেই করোনা পরিস্থিতিতে চতুর্থ দফার লকডাউন ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর নির্দেশ মতো দফায় দফায় আত্ম নির্ভর ভারত আর্থিক প্যাকেজ ঘোষণা হচ্ছে। তিন ধাপে কৃষক, পরিযায়ী শ্রমিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পশুপালন, মৎস্যজীবীদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। েদওয়া হয়েছে আর্থিক বরাদ্দও।












Click it and Unblock the Notifications