পশু–পাখি থেকে করোনা ভাইরাস হয়না, বন্ধ করুন ভুয়ো বিজ্ঞাপন, মন্তব্য মানেকা গান্ধীর
পশু–পাখি থেকে করোনা ভাইরাস হয়না, বন্ধ করুন ভুয়ো বিজ্ঞাপন, মন্তব্য মানেকা গান্ধীর
করোনা ভাইরাস প্রাণীদের ওপর প্রভাব ফেলে না এবং প্রাণীদের থেকে এই রোগও হয় না। জানালেন বিজেপি সাংসদ ও পশু অধিকার কর্মী মেনকা গান্ধী। তিনি সংশ্লীষ্ট মন্ত্রককে এ বিষয়ে ভুয়ো বিজ্ঞাপন দেওয়া থেকেও বিরত থাকতে বলেন।

মেনকা গান্ধী বলেন, 'সরকারি বিভিন্ন দপ্তর ও জীবন বীমা সংস্থাগুলি করোনা ভাইরাস নিয়ে এমন কিছু বিজ্ঞাপন দেখাচ্ছে যা মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করছে। এবিষয়টি আমার নজরে এসেছে এবং একশোটিরও বেশি অভিযোগ পেয়েছি। জীবন্ত প্রাণী থেকে করোনা ভাইরাস হয় না। এটা পুরোপুরি ভুল ও ভ্রান্ত ধারণা।’ তিনি আরও বলেন, 'দেশের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে পশুদের করোনা ভাইরাস হয় না এবং তাদের মধ্য দিয়ে তা ছড়াতেও পারে না। তাই আমি বৈদ্যুতিন মন্ত্রক, জীবন বীমা সংস্থা ও রেল মন্ত্রককে বলতে চাই যে ভুয়ো বিজ্ঞাপন এ বিষয়ে দেবেন না। বিজ্ঞাপনে বলা হচ্ছে কোনও জ্যান্ত প্রাণীর কাছে যাবেন না। এটা দেশে অন্য ধরনের সংকট সৃষ্টি করবে।’
দেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ৭৫ দাঁড়িয়েছে। গত বছরের শেষের দিকে চিনের উহান শহর থেকে প্রথম এই রোগের সূচনা হয়। ১০০টি দেশে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,২০,০০০ জন। এই জীবাণুকে দমন করার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে ঢোকার সব ভিসা বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই হু এই রোগকে বিশ্বব্যাপী মহামারির তকমা দিয়েছে।












Click it and Unblock the Notifications