দুর্গাপুজোর মুখে সুখবর শোনাল দেশের করোনা গ্রাফ, দৈনিক সংক্রমণ নামল ২০ হাজারের নীচে

দুর্গাপুজোর মুখে সুখবর শোনাল দেশের করোনা গ্রাফ,দৈনিক সংক্রমণ নামল ২০ হাজারের নীচে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নামল। ২৪ ঘণ্টায় দেশের করোনা গ্রাফ ২০ হাজারের নীচে নেমেছে। একদিনে আক্রান্ত হয়েছেম ১৯,৭৪০ জন। করোনা সংক্রমণে মৃতের সংখ্যাও অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪৮ জনের। কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও।

দৈনিক সংক্রমণ নামল ২০ হাজারের নীচে


করোনা ভাইরাসের সংক্রমণ সুপার স্প্রেডার হতে পারে আগেই সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই নিয়ে দেশের একাধিক রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে সতর্ক করেছে তারা। সেকারণেই উৎসবের মরশুমে একাধিক করোনা বিধি জারি করা হয়েছে। মহালয়ার দিন থেকে গোটা দেশে নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। তারসঙ্গে বাংলাতেও শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। আজ মহাচতুর্থী। করোনা ভাইরাসের সংক্রমণ যাতে সুপার স্প্রেডার হয়ে না পড়ে সেকারণে আগেই থেকেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। কলকাতা হাইকোর্টও এই নিয়ে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। তাতে বলা হয়েছে মণ্ডপে সাধারণ দর্শকের নো এন্ট্রি। তবে পুজোর অঞ্জলি এবং সিঁদুর খেলায় অংশ নিতে গেলে নিতে হবে করোনা টিকার দুটি ডোজ। সেই সঙ্গে মাস্কও পরতে হবে সকলকে।

এদিকে উৎসবের মরশুমে করোনা গ্রেফের পতন আশা দেখাচ্ছে। অক্টোবর মাসে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ভয়ানক হতে পারে। একেবারে ২০ হাজারের নীচে নেমে গিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশে সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ২,৩৬,৬৪৩ জন। অনেকটাই স্বস্তিজনক করোনা গ্রাফ। অথচ গতকালই দেশের দৈনিক করোনা গ্রাফ িছল ২১ হাজারের উপরে। গত কাল করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছিলেন ২৭১ জন। শনিবার সেটা কমে হয়েছে ২৪৭ জন। সবচেয়ে আশা জনক বিষয় কেরল, মহারাষ্ট্রেও কমছে করোনা ভাইরাসের সংক্রমণ। ওনাম উৎসবের পর কেরলে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়ানক আকার নিয়েছিল। তবে গণেশ চতুর্থীর পর মহারাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ তেমন ভয়ানক আকার নেয়নি।

এদিকে আবার মিজোরামে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। সেখােন লকডাউন ঘোষণা করার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেটা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এখন। মিজোরামের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিেলন কেন্দ্রের প্রতিনিধি দল। তাঁরা গোটা পরিস্থিতি খতিেয় দেখেন। করোনা টিকাকরণের উপরে জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সূত্রের খবর বিজয়া দশমীর দিন দেশের ১০০ কোটি মানুষকে করোনা টিকাকরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+