২৩৯ দিনে সর্বনিম্ন করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা, একদিনে আক্রান্ত কতজন জেনে নিন
২৩৯ দিনে সর্বনিম্ন করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা, একদিনে আক্রান্ত কতজন জেনে নিন
করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ কমছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪,৩০৬ জন। তবে গত ২৩৯ দিনে সর্বনিম্ন করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা। করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে দেশে সুস্থতার হার এখন ৯৮. ১৮ শতাংশ।
কেরলেও করোনা ভাইরাসের সংক্রমণ এখনঅনেকটাই নিয়ন্ত্রণে। রবিবার কেরলে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮,৫৩৮ জন। করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৩৬৩ জন। কেরল করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে হয়েছে ৪৯,০৬,১২৫ জন। আর রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮,৫৯২। গত কয়েক দিনে ৭১ জন নতুন করে করোনা ভাইরােস আক্রান্ত হয়েন একাধিক শহরে। কেরলের এর্নাকুলাম এবং তিরুঅনন্তপূরম জেলায় এখনও করোনা ভাইরাসের সংক্রমণ তেমন নিয়ন্ত্রণে আসেনি। মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। রবিবার মহারাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ১৪১০ জন। রাজ্যে মোট করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে হয়েছে ৬৬, ০২, ৯৬১ জন। করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৮ জন।
এদিকে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। একাধিক জেলায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। দুর্গাপুজোর পর থেকেই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গতকালই এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন। আজও বৈঠক করার কথা তাঁর। এদিকে আজ কলকাতা পুরসভার পক্ষ থেকে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনায় বসার কথা। সেখানে সংক্রমিত স্থান চিহ্নিক করে কন্টেইনমেন্ট জোন চিহ্নিত করা হবে বলে মনে করা হচ্ছে। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারীকেরও। পরিস্থিতি নিয়ে বিশেষ পর্যালোচনা হবে বলে জানা গিয়েছে। করোনা সংক্রমণনিয়ন্ত্রণে আনতে ফের রাতে নাকা চেকিং শুরু করেছে কলকাতা পুলিশ। একাধিক জায়গায় মাস্ক পরা নিয়ে নজরদারি চালানো হচ্ছে। এদিকে আবার রাত ১১টা থেকে শুরু হয় নাকা চেকিং। পুজোর পর থেকেই শহরে নাইট কার্ফু বহাল করা হয়েছে।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে হাওড়া-হুগল, কলকাতা, মালদহ, নদিয়া, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান ও দার্জিলিংয়ে নতুন করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনা নিয়ন্ত্রণে রাখতে মাইক্রো কনটেনমেন্ট ঘোষণা করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়। আলিপুর (সদর), বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ এই পাঁচটি মহকুমার ১৩টি থানা এলাকায় মোট ৪২টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমিতদের মধ্যে অধিকাংশই করোনার দুটি ডোজের টিকা নিয়েছেন বলে জানা গিয়েছে। তাতেই উদ্বেগ আরও বেড়েছে। কলকাতায় আবার করোনা আক্রান্তদের বেশিরভাগই উপসর্গহীন। তাঁদের নিয়ে চিন্তা আরও বেশি।












Click it and Unblock the Notifications