করোনায় শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৮,১৬৬ জন, একনজরে দেশের গ্রাফ

করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় ২০ হাজারের নিচে নামল করোনা আক্রান্তের সংখ্যা। দুর্গাপুজোর আগে হু হু করে নামছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে, পুজোর আগে এইভাবে করোনা আক্রান্তের সংখ্যায় পতনের ঘটনা খানিকটা স্বস্তি এসেছে। তারই মাঝে করোনা বিধিতে একাধিক ছাড় দিয়েছে কেন্দ্র। এই অবস্থায় করোনার জেরে দেশে শেষ ২৪ ঘণ্টায় কী পরিস্থিতি হয়েছে দেখে নেওয়া যাক।

করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১৮,১৬৬ জন, একনজরে গ্রাফ

উল্লেখ্য, উৎসবের মরশুমে করোনার প্রকোপ যাতে কম হয়, তার জন্য রাজ্যগুলিকে বহু নির্দেশ দিয়েছে কেন্দ্র। একাধিক বন্দোবস্ত তৈরি রাখার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে। এদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা করোনাকালে উৎসবের মরশুমে কমলেও সুস্থতার হারে সেভাবে বড় ফারাক দেখা যাচ্ছে না। এদিকে, দেশে অ্যাক্টিভ কেস হু হু করে নামছে। যা কার্যত একটি স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তবে দৈনির মৃতের সংখ্যা উৎসবের মরশুমেও বেশ উদ্বেগে রাখছে। এদিকে দেশে করোনার জেরে মৃত্যু হয়েছে ২১৪ জনের। নতুন করে উদ্বেগ বাড়ছে, আক্রান্তের সংখ্যা। দেশে করোনার মোট বলি ৪ লাখ, ৫০ হাজার, ৫৮৯ জন। এদিকে, ২৪ ঘণ্টার রিপোর্টের পরিসংখ্যানে স্বস্তি দিচ্ছে করোনার অ্যাকটিভ কেসও।স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা মোট ২ লাখ ৩০ হাজার, ৯৭১ জন। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৩ কোটি ৩২ লাখ, ৭১ হাজার, ৯১৫ জন করোনা জয় করেছেন। শেষ ২৪ ঘণ্টায় করোনা কাটিয়ে সুস্থ হয়েছেন ২৩ হাজার, ৬২৪ জন।

এদিকে, করোনা রুখতে ভ্যাকসিনেশনের গতি বাড়িয়ে দিতে শুরু করেছে দেশ। ইতিমধ্যেই নির্দিষ্ট সময়ে করোনার ভ্যাকসিন যাতে সবাইকে লাগানো হয়, তার জন্য বার্তা দিয়েছে কেন্দ্র। এদিকে, শেষ ২৪ ঘণ্টায় করোনা ভ্যাকসিনের ডোজ মিলিয়ে দেশে মোট ভ্যাকসিনেশনের সংখ্যা ৯৪,৭০,১০,১৭৫ জন। এদিকে করোনার জেরে কেরলে আক্রান্তের সংখ্যা হু হু করে পতনের সাক্ষী হয়েছে। দুদিন আগে কেরলে আক্রান্তের সংখ্য়া ৭ হাজারের ঘরে ছিল। এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৪৭০ জন আক্রান্ত হয়েছেন কেরলে। ফলে কেরলের করোনাগ্রাফ নিম্নমুখী হতে শুরু করে দেয়। উল্লেখ্য, ওনাম উৎসবের সময় থেকেই কেরলে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। তার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যার ৫০ শতাংশই কেরল থেকে সংক্রমিত বলে জানা গিয়েছিল। এদিকে, কেরলে ওনম উৎসবের পর এই ভয়াবহ পরিস্থিতি খানিকটা কাটিয়ে উঠতেই এবার বাংলায় দপর্গাপুডোর মরশুম। এই অবস্থায় পরিস্থিতি কোনদিকে যায়, দেখে নিতে তৈরি সমস্ত মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+