করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য মানুষের অসহযোগিতাকেই দায়ী করল সরকার

করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য মানুষের অসহযোগিতাকেই দায়ী করল সরকার

করোনা ভাইরাসের সংক্রমন ক্রমশ বাড়ছে ভারতে। তার সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ২২০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। এই পরিস্থিতির জন্য লকডাউনের মানুষের অসহযোিগতাই দায়ী বলে মনে করছে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব অভিযোগ করেছেন লকডাউন সত্ত্বেও মানুষ দায়িত্বজ্ঞানহীনের মত আচরণ করছে। যার প্রভাব পড়ছে গোটা দেশে।

হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি

হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি

গত ২৪ ঘণ্টায় হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশের একাধিক প্রান্তে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ, গুজরাট, মধ্যপ্রদেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২২০ জন। শুধু এযাবত করোনা পরীক্ষা করানো হয়েছে ৪২,৭০০ জনের। তারমধ্যে গত সোমবার শুধুমাত্র ৪৩০০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে আবার উদ্বেগ বাড়িয়েছে নিজামউদ্দিনের ধর্মীয় অনুষ্ঠান।

মানুষের অসহযোগিতাই দায়ী

মানুষের অসহযোগিতাই দায়ী

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলার জন্য মানুষের অসহযোগিতাকেই দায়ী করেছে সরকার। লকডাউন উপেক্ষা করেই রাস্তায় বেরিয়ে পড়ছেন মানুষ। দায়িত্বজ্ঞানহীনের মত আচরণ দেশে আরও বিপদ ডেকে আনছে বলে অভিযোগ করা হয়েছে। তার উপরে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার হুড়োহুড়ি উদ্বেগ আরও বাড়িয়েছে।

 চিন্তা বাড়ছে সরকার

চিন্তা বাড়ছে সরকার

২১ দিনের লকডাউনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে হচ্ছে না। কারন নতুন করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। দিল্লির নিজামউদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরােস। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ায় দিল্লি সহ একাধিক রাজ্যে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+