করোনা সংক্রমণ দেশে ১২ লক্ষ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় ৩৭,০০০ ছাড়াল সংক্রমণ
করোনা সংক্রমণ দেশে ১২ লক্ষ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় ৩৭,০০০ ছাড়াল সংক্রমণ
কিছুটা কমল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩৭,৭২৪ জন। যার জেরে গোটা দেশে করোনা সংক্রমণের সংখ্যা ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। গতকালই স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে করোনা সংক্রমণে মৃত্যুর হার কম ভারতে। বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা।

করোনা সংক্রমণ বাড়ল দেশে
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ দেশে নতুন রেকর্ড না গড়লেও মোট সংখ্যা বাড়িয়ে দিেয়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩৭,৭২৪ জন। ৪০ হাজারের রেকর্ড ছুঁতে পারেনি তবে দেশে মোট সংক্রমণের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। ভারতে এখন করোনা ভাইরাসে সংক্রামিতের সংখ্যা ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ জন।

২৪ ঘণ্টায় মৃত্যু ৬০০ ছাড়াল
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। মোট মৃতের সংখ্যা েবড়ে হয়েছে ৩৭,৭২৪ জন। যদিও করোনা সংক্রমণে দেশে মৃত্যুর হার কম বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ১৩৩। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭ লক্ষ ৫৩ হাজার ৫০ জন।

করোনা টীকা কবে
এদিকে চলতি বছরে করোনা টীকা হাতে আসবে না বলে জানিয়েছে সেরাম ইনস্টিটিউট। ২০২১ সালের মার্চ মাসে দেশবাসীর হাতে করোনা টীকা তুলে দিতে পারবেন বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার। আর কয়েকদিনেক মধ্যেই ভারতে শুরু হয়ে যাবে ট্রায়াল।

হার্ড ইমিউনিটি তৈরি
দিল্লিতে সেরো সার্ভের রিপোর্টে উঠেছে এসেছে আরেক তথ্য। তাতে দাবি করা হয়েছে ভারতে হার্ড ইমিউনিটি তৈরি শুরু হয়ে গিয়েছে। সেকারণে দিল্লির ২৩ শতাংশ মানুষ করোনার সংস্পর্শে এলেও তাঁরা বুঝতে পারেননি। উপসর্গহীন হয়েই করোনা মুক্ত হয়ে গিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications