Coronavirus: ফের করোনা আতঙ্ক! রাজ্যগুলিকে সতর্ক করে নির্দেশিকা জারি করল কেন্দ্র

ফের করোনা উঁকি দিচ্ছে দেশে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে কেরলে। সঙ্গে সঙ্গে সতর্কতা জারি গোটা দেশে। সামনেই বড়দিেনর উৎসব। বিদেশ থেকে অসংখ্য মানুষ বাড়ি ফিরে আসেন এই সময় বড় দিেনর ছুটিতে।

বাইরের দেশ থেকেই করোনার এই নতুন ভ্যারিয়েন্ট থাবা বসিয়েছে দেশে। কেরলে ৭৯ বছরের এক মহিলার শরীরে থাবা বসিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। তিনি কেরলের তিরুঅনন্তপুরমের বাসিন্দা। তামিলনাড়ুর তিরুচিরাপল্লি থেকে তিনি কেরলে এসেছেন।

Coronavirus

তাঁর শরীরেই করোনার নতুন ভ্যারিয়েন্ট JN-1র হদিশ মিলেছে। এই ভ্যারিয়েন্টটি এখন সিঙ্গাপুরে রয়েছে। অর্থাৎ সিঙ্গাপুরে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা গিয়েছে। ইতিমধ্যেই কেরল সরকার রাজ্যের একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে। মাস্কের ব্যবহার পুনরায় শুরু করতে বলা হয়েছে। সেই সঙ্গে পরিচ্ছন্নতা এবং স্যানিটাইজেশনেও জোর দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই আমেরিকা এবং চিনে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা গিয়েছে। সেপ্টেম্বরে প্রথম আমেরিকায় দেখা দিয়েছিল করোনা সংক্রমণ। তারপরে ডিসেম্বরে আবার চিনে দেখা গিয়েছে করোনা সংক্রমণ। কাজেই ভারতেও সেটা ফের থাবা বসাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেকারণে কেরলে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়ার সঙ্গে সঙ্গে সব রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র।

নতুন এই করোনা ভ্যারিয়েন্টে জ্বর, সর্দি-কাশির পাশাপাশি, গায়ে ব্যথা, মাথা ব্যথা, গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে। তার সঙ্গে গলায় ইনফেকশন তো রয়েইছে। ইতিমধ্যেই গবেষকরা করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। প্রবীণদের আগে থেকেই মাস্ক পরার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। কর্নাটক সরকার ইতিমধ্যেই একাধিক সতর্কতা মূলক নির্দেশিকা জারি করেছে। আবার সব রাজ্যকে কোভিড পরীক্ষা, কোভিড হাসপাতাল, অক্সিজেন নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। জ্বর-সর্দিকাশি অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার মতো আক্রান্ত রোগী থাকলে সেদিকে নজর রাখতে বলা হয়েছে রাজ্যগুলিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+