মহারাষ্ট্র পুলিশের মধ্যেও বাড়ছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫৭

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ক্রমেই আরো ভয়াবহ চেহারা নিচ্ছে। করোনার থাবা এবার মহারাষ্ট্র পুলিশেও। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্র পুলিশেক কম করে ১৫৭ জন পুলিশ আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে।

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ১৫৭ জন পুলিশ আধিকারিক


এই নিয়ে মহারাষ্ট্র পুলিশের মোট ৭১৪ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। তার মধ্যে ৮১ জন উচ্ছপদস্থ আধিকারিক রয়েছেন বলে জানা যাচ্ছে। বাকী ৬৩৩ জন পুলিশ কনস্টেবল। ইতিমধ্যেই জন সুস্থও হয়ে গেছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে শুক্রবার সারাদিনে গোটা রাজ্যে আরও নতুন ১০৮৯ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে। মারা গেছেন ৩৭ জন।

সূত্রের খবর, এখনও অবধি কমপক্ষে ৫ জন পুলিশ কর্মী করোনা থাবায় মারা গিয়েছেন যার বলে জানা যাচ্ছে। এর মধ্যে ৩ জন মুম্বই থেকে, ১ জন পুনে থেকে এবং ১ জন শোলাপুরের বাসিন্দা বলে খবর। এদিকে এই মহূর্তে গোটা মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে বলে জানা যাচ্ছে। মারা গেছেন ৭৩১ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+