Coronavirus: লাফিয়ে বাড়ছে ভারতে করোনা, জেনোম সিকোয়েন্স বাধ্যতামূলক করল কেন্দ্র

করোনা সংক্রমণ ধীরে ধীরে একাধিক রাজ্যে বিস্তার ঘটাতে শুরু করেছে। দক্ষিণের গোন্ডি পেরিয়ে এবার উত্তর ভারতের রাজ্যগুলিতে ছড়াতে শুরু করেছে করোনা ভাইরাস। কলকাতায় ইতিমধ্যেই ৮ জনের শরীরে করোনা পাওয়া গিয়েছে।

পরিস্থিতি দেখে কেন্দ্রের পক্ষ থেকে জেনম সিকোয়েন্সে জোর দেওয়া হয়েছে। করোনার ভ্যারিয়েন্ট জানতেই এই নির্দেশ জারি করেছে কেন্দ্র। িনর্দেশিকায় বলা হয়েছে করোনা পজিটিভ হলেই তার জেনম সিকোয়েন্স করাতে হবে। তাহলেই সহজে তার নিরাময় এবং সংক্রমণ রোধ করা সম্ভব হবে।

Coronavirus

ভারতে ঢুকে পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন ১। কেরলে প্রথম ধরা পড়েছিল এই ভ্যারিয়েন্টের সংক্রমণ। তারপর সেটি ধীরে ধীরে বিস্তার ঘটাতে শুরু করেছে। পাশের রাজ্য কর্নাটকেও ধরা পড়েছে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ। কেরল এবং কর্নাটকে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই কর্নাটক সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।

দক্ষিেণর রাজ্যগুলির গণ্ডি পেরিয়ে করোনার নতুন ভ্যারিসেন্ট থাবা বসাতে শুরু করেছে অন্যান্য রাজ্যেও। কলকাতায় আগেই করোনা সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। অন্যদিকে উত্তর প্রদেশের একাধিক জায়গায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। বড়দিনের ছুটিতে এই সময় অনেকেই বিদেশ থেকে বাড়ি ফেরেন সেকারণে এই সংক্রমণ ফের ভারতে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সেকারণে করোনা পজিিটভ হলেই জেনম সিকোেয়ন্সের নির্দেশ দিয়েছে কেন্দ্র। সতর্ক করা হয়েছে সব রাজ্যকে। করোনা মোকাবিলার সব প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার বিশেষ হাসপাতালে শয্য সংখ্যা থেকে শুরু করে অক্সিজেন সব কিছু মজুত রাখতে বলা হয়েছে। কোনও রকম গা ছাড়া মনোভাব নিয়ে চলা যাবে না কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় স্বাস্থ্যমনন্ত্রক সূত্রে খবর, কেরল, তামিলাড়ু, কর্নাটক, গোয়া, মহারাষ্ট্র, পণ্ডিচেরী, গুজরাত, তেলঙ্গানা, দিল্লি এবং পাঞ্জাবে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। তবে এবারে যে ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে সেটার অধিকাংশই মৃদু উপসর্গের সেকারণে বোঝা যাচ্ছে না। হালকা জ্বর, সর্দি-কাশি আর গলা ব্যাথা থাকছে। তার সঙ্গে হজমের সমস্যাও তৈরি হচ্ছে।

‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+