করোনা সংক্রমণে চিনকে ছাপিয়ে গেল একা মহারাষ্ট্র, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০০৭

করোনা সংক্রমণে চিনকে ছাপিয়ে গেল একা মহারাষ্ট্র, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০০৭

আনলক ১-র নির্দেশ মেনে আজ থেকে গোটা দেশে খুলছে শপিং মল এবং ধর্মস্থানের দরজা। এদিকে দেশে হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত হয়েছেন ৯০০০ জন। শুধু মাত্র মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ছাপিয়ে গিয়েছে চিনকে।

করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে দেশে। আগেই সংক্রমণে ইতালিকে ছাপিয়ে গিয়েছে দেশ। প্রতিদিনই নিজের নিজের রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। গোটা দেশে করোনা সংক্রমণ আড়াই লাখ অতিক্রম করেছে। এরই মধ্যে শুরু হয়েছে আনলক ওয়ান। আজ থেকে দেশের সর্বত্র শপিং মল এবং ধর্মস্থানের দরজা খুলছে।

চিনকে ছাপিয়ে গেল মহারাষ্ট্র

চিনকে ছাপিয়ে গেল মহারাষ্ট্র

করোনা সংক্রমণে চিনকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ৩০০৭ জন। মোট সংক্রামিত ৮৫,৯৭৫ জন। করোনা সংক্রমণে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৩০০০ জন। হু হু করে বাণিজ্য নগরিতে বাড়ছে করোনা সংক্রমণ।

পশ্চিমবঙ্গে রেকর্ড সংক্রমণ

পশ্চিমবঙ্গে রেকর্ড সংক্রমণ

প্রতিনিদিনই করোনা সংক্রমণ নতুন নতুন রেকর্ড গড়ছে। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রামিত হয়েছেন ৪৪৯ জন। রাজ্যে মোট আক্রান্ত ৮১৮৭ জন। আর কয়েক দিনের মধ্যেই করোনা সংক্রমণ ১০ হাজার অতিক্রম করবে রাজ্যে। এমনই আশঙ্কা করা হচ্ছে।

খুুলছে শপিং মল

খুুলছে শপিং মল

এদিকে আজই আনলক-১ এর নির্দেশ মেনে আজ থেকে গোটা দেশে খুলছে শপিং মল, হোটেল, রেস্তরাঁ এবং ধর্মস্থানের দরজা। এতে আরও সংক্রমণ বাড়বে আশঙ্কা করা হচ্ছে। যদিও সুরক্ষা বিধি মেনেই শপিং মল এবং হোটেল, রেস্টুরেন্ট খোলা হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+