সুস্থতার হারে বৃদ্ধি আশা জাগাচ্ছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১,৪০৮ জন, মৃত ৮৩৬ জন
সুস্থতার হারে বৃদ্ধি আশা জাগাচ্ছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১,৪০৮ জন, মৃত ৮৩৬ জন
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১,৪০৮ জন। মোট আক্রান্তের সংখ্যা েবড়ে ৩১,৬, ২৪৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে ৮৩৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭,৪৬৭ জন। সুস্থতার সংখ্যা বেড়েছে দেশে। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫৭,৪৬৮ জন।

দৈনিক সংক্রমণ বাড়ল
দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ফের ৬০,০০০-র গোন্ডি পেরোল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১,৪০৮ জন। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১,৬,২৪৯ জব। অর্থাৎ ৩০ লক্ষের গোন্ডি পেরিয়ে গিয়েছে।

মৃত্যু বাড়ল
গোটা দেশে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৮৩৬ জন।। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭,৫৪২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে েশে সুস্থতার সংখ্যাও বেড়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন মোট ২৩,৩৮,০৩৬ জন। এতেই আশার আলো দেখছেন চিকিৎসকরা।

করোনা টীকা কবে
দাবি করা হচ্ছে চলতি বছরের শেষেই ভারতে আসবে করোনা ভাইরাসের টীকা। একাধির করোনা টীকার পরীক্ষা শুরু হয়েছে ভারতে। অক্সফোর্ডের করোনা টীকার ট্রায়াল চলছে। অন্যদিকে রাশিয়াও ভারতে টীকা তৈরির ইঙ্গিত দিয়েছে। এদিকে আবার চিনের ওষুধ প্রস্তুত কারক সংস্থাও ভারতকে টীকা সরবরাহের দাবি করেছে।

উদ্বেগ বাড়াচ্ছে কেরল
নতুন করে কেরল সহ একাধিক রাজ্যে করোনা সংক্রমমণ বাড়তে শুরু করেছে। অন্যদিকে কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমেছে। তবে উত্তর ২৪ পরগনা জেলা করোনা সংক্রমণ বাড়ছে। এতে উদ্বেগ বেড়েছে রাজ্য সরকারের। করোনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications