করোনায় দিশা হারাচ্ছে কেরল, সংক্রমণ 'বিস্ফোরণ' ঘটার আশঙ্কায় প্রহর গুণছেন বাসিন্দারা

করোনায় দিশা হারাচ্ছে কেরল, সংক্রমণ 'বিস্ফোরণ' ঘটার আশঙ্কায় প্রহর গুণছেন বাসিন্দারা

দেশে সবার প্রথম করোনা সংক্রমণ ছড়িয়েছিল কেরলে। আবার কেরলই সাফল্যের সঙ্গে করোনা নিয়ন্ত্রণ করে মডেল গড়েছিল। সেই কেরলই ফের দিশা হারাচ্ছে করোনা সংক্রমণে। ক্রমশ লাগাম ছাড়া হচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ। একদিনে ২০০০ করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে রাজ্যে। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে গিয়েছে।

কেরলে বাড়ছে সংক্রমণ

কেরলে বাড়ছে সংক্রমণ

কেরলে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ মাত্রাছাড়া হচ্ছে। একদিনে ২০০০ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন কেরলে। ফের উদ্বেগ বাড়ছে রাজ্যে। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। প্রায় ৫০,০০০ জন করোনা সংক্রমিত রোগী রয়েছে গোটা রাজ্যে।

গোষ্ঠি সংক্রমণ কেরলে

গোষ্ঠি সংক্রমণ কেরলে

কেরলে প্রথম গোষ্ঠি সংক্রমণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি জানিয়েছিলেন কেরলে গোষ্ঠি সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। তার জেরেই হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে এমনই মনে করা হচ্ছে। দৈনিক সংক্রমণের হারও বাড়তে শুরু করেছে।

মডেল গড়েছিল কেরল

মডেল গড়েছিল কেরল

সবার প্রথমে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল কেরলেই। তার পরে কেরলই সাফল্যের সঙ্গে করোনা নিয়ন্ত্রণ করে দেশে মডেল তৈরি করেছিল। করোনা নিয়ন্ত্রণে সেই মডেলই অনুসরণ করতে শুরু করেছিলে মোদী সরকার। করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে কেরলে।

প্রথম সারিতে কেরল

প্রথম সারিতে কেরল

করোনা সংক্রমিত প্রথম সারির রাজ্যগুলির মধ্যে জায়গা করে নিয়েছে কেরল। মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, গুজরাত, তামিলনাড়ুর সঙ্গেই অবস্থান করছে কেরলও। দৈনিক সংক্রমণও বাড়ছে এই রাজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+