কেরলের পর এবার কর্নাটকে বাড়ছে করোনা, পাল্লা দিচ্ছে তামিলনাড়ুও

কেরলের পর এবার কর্নাটকে বাড়ছে করোনা, পাল্লা দিচ্ছে তামিলনাড়ুও

হঠাৎ করে দক্ষিণ ভারতের তিন রাজ্যে বাড়ত শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গতকালই প্রকাশ্যে এসেছিল কেরলে করোনা ভাইরাসের সংক্রমণ লাগাম ছাড়া হতে শুরু করেছে। তার পর পরেই কর্নাটকেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে জানা গিয়েছে। তারসঙ্গে আবার সংক্রমণে পাল্লা দিতে শুরু করেছে তামিলনাড়ুও। এদিকে রাজস্থানের করোনা পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। রাজস্থানের ২৭টি জেলায় গত ২৪ ঘণ্টায় একজনের শরীরেও করোনা ভাইরাস মেলেনি। দেশে সামগ্রিক ভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে।

কেরলে বাড়ছে করোনা

কেরলে বাড়ছে করোনা

ফের কেরলে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। কেরল কর্নাটকের সীমানার চার জেলায় হঠাৎ করে অনেকটাই বেড়ে গিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কেরলে এতদিন দৈনিক সংক্রমণ ১৮ হাজারের কাছাকাছি ছিল। সেটা বাড়তে শুরু করেছে। প্রায় ৩৭ শতাংশ করোনা সংক্রমণ বেড়েছে কেরলে। এই নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই নিয়ে করেলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে সতর্কও করেছে কেন্দ্র।

সংক্রমণ বাড়ছে কর্নাটকেও

সংক্রমণ বাড়ছে কর্নাটকেও

কেরলের প্রতিবেশী রাজ্য কর্নাটক। কেরলে সংক্রমণ বাড়তে শুরু করায় তার প্রভাব পড়তে শুরু করেছে কর্নাটকেও। কর্নাটকের কয়েকটি সীমানাবর্তী জেলায় হঠাৎ করেই করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিন জেলার আধিকারিকদের সতর্ক করেছেন নতুন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করবেন তিনি। সেই বৈঠকে করোনা ইস্যুতে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী আগেই দেশবাসীকে করোনা সংক্রমণ নিয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন এখনই করোনা সংক্রমণ চলে যায়নি। তাই অকারণে বাড়ির বাইরে বেরোবেন না। পর্যটকদের গতিবিধিতে রাশ টানতে পাহাড়ের রাজ্যগুলিকেও সতর্ক করেছিলেন তিনি।

দৈনিক সংক্রমণ বাড়ছে

দৈনিক সংক্রমণ বাড়ছে

গত ২৪ ঘণ্টায় কর্নাটকে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,০৫২ জন। মারা গিয়েছেন ৩৫ জন। বৃহস্পতিবার কর্নাটকের স্বাস্থ্য দফতর জানিয়েছে হঠাৎ করে ৩৪ শতাংশ বেড়ে গিয়েছে রাজ্যের করোনা সংক্রমণ। নতুন করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। তারসঙ্গে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।কেরল সংলগ্ন জেলা গুলিতেই করোনা সংক্রমণ বেশি দেখা যাচ্ছে বলেও জানিয়েছে কর্নাটকের স্বাস্থ্যদফতর।

তামিলনাড়ুতেও বাড়ছে সংক্রমণ

তামিলনাড়ুতেও বাড়ছে সংক্রমণ

কেরল কর্নাটকের পাশাপাশি তামিলনাড়ুতেও করোনা সংক্রমণ বাড়ছে। কেরল এবং কর্নাটকের প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু। স্বাভাবিক ভাবেই দুই রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলে প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতেও বাড়বে সংক্রমণ তাতে কোনও সন্দেহ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লকডাউন বাড়িয়েছে তামিলনাড়ু সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+