বড়দিনে আশা জাগিয়ে কমল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যু, জেনে নিন দেশের করোনা পরিস্থিতি

বড়দিনে আশা জাগিয়ে কমল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যু, জেনে নিন দেশের করোনা পরিস্থিতি

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে আশার খবর শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ সামান্য হলেও কমেছে। আক্রান্ত হয়েছেন ২৩,০৬৮ জন। তবে মৃত্যুর সংখ্যা কমেনি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৩৩৬ জন। দেশের করোনা ভাইরাসের মোট সংক্রমণ বেড়েছে ১,০১,৪৬,৮৪৬ জন।

বড়দিনে আশা জাগিয়ে কমল দৈনিক সংক্রমণ

গোটা দেশ যখন করোনার নতুন স্ট্রেনের আতঙ্কে কাঁপছে ঠিক তথনই দেশের দৈনিক করোনা সংক্রমণের পতন আশা জাগাল। ইতিমধ্যেই গোটা দেশে শুরু হয়ে গিয়েছে বড়দিনের উৎসব। দেশবাসীকে সংযত হয়ে বড়দিনের উৎসহব উদযাপনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রাজস্থান সরকার ইতিমধ্যেই ঘরে বসে বড়দিনের উৎসব উদযাপনের অনুরোধ জানিয়েছেন রাজ্যবাসীকে।

এদিকে পরিংসংখ্যানের হিবে অ্যাক্টিভ রোগীরসংখ্যা এখন ২,৮১,৯১৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২৪,৬৬১ জন। দৈনিক সংক্রমণের চেয়ে দৈনিক সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। এদিকে করোনার নতুন স্ট্রেনের আতঙ্কে ব্রিটেনের সব উড়ান আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। ব্রিটেন থেকে আসা যাত্রীদের উপর নজরদারি চালানো হচ্ছে। সব রাজ্য সরকারই সম্প্রতি ব্রিটেন থেকে আসা যাত্রীদের হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছেন।

কলকাতাতেও করোনা ভাইরাসের সংক্রমণ কমেছে। বড়দিনের উৎসবের পরেই মুম্বইয়ে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হবে বলে আগেই জানিয়েছিলেন গবেষকরা। তার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন মহারাষ্ট্র সরকার। একাধিক ক্ষেত্রে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চার্চ থেকে িবনোদন পার্ক, হোটেল রেস্তরাঁ সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+