২০২১-র ফেব্রুয়ারিতে ভারতে দিনে আড়াই লক্ষ ছাড়াবে করোনা সংক্রমণ, দাবি গবেষকদের
২০২১-র ফেব্রুয়ারিতে ভারতে দিনে আড়াই লক্ষ ছাড়াবে করোনা সংক্রমণ, দাবি গবেষকদের
উদ্বেগ বাড়াল গবেষণা। করোনা সংক্রমণ নিয়ে নতুন করে গবেষকরা জািনয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে করোনা ভাইরাসের সংক্রমণ দিনে আড়াই লাখেরও বেশি হবে ভারতে। যদি তখনও টীকা আবিস্কার না হয়ে থাকে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে ভারতের।

ভারতে ভয়ঙ্কর হবে সংক্রমণ
করোনা সংক্রমণ আগামী বছরেও বহাল তবিয়তে থাকবে এবং মারাত্মক আকার নেবে। ২০২১ সালে করোনা সংক্রমণ ভয়ঙ্কর আকার নেবে ভারতে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে করোনা সংক্রমণ দিনে ২.৮৭ লাখ হবে বলে দাবি করেছেন ম্যাসাচুসেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁরা দাবি করেছেন বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াবে ভারতে। আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, ইরানের পরেই থাকবে ভারত।

বিশ্বে সংক্রমণ বাড়বে
শুধু ভারতে নয় গোটা বিশ্বেই করোনা পরিস্থিতির অবনতি হবে বলে দাবি করেছেন গবেষকরা। বিশ্বে করোনা সংক্রমণ মার্চ থেকে মে মাসের মধ্যে ২০ থেকে ৬০ কোটি পর্যন্ত হবে বলে দাবি করেছেন তাঁরা। গবেষকদের এই রিপোর্ট ঘিরে নতুন করে উদ্বেগ বেড়েছে।

নতুন করে লকডাউন ঘোষণা
করোনা সংক্রমণ ভারতের বিভিন্ন রাজ্যে হঠাৎ করে বাড়তে শুরু করেছে। অনেকেই করোনা সংক্রমণ রুখতে লকডাউনের পথে হাঁটছেন। পশ্চিমবঙ্গেও ৯ জুলাই থেকে লকডাউন শুরু হচ্ছে। তবে কেবল মাত্র কন্টেইনমেন্ট জোন চিহ্নিত করেই লকডাউন জারি করা হবে।

করোনায় বাড়ছে মৃত্যু
করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে ভারতে। দিনে ২২ থেকে ২৪ হাজার মানুষ করোনা ভাইরাসে সংক্রামিত হচ্ছে। তারসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। প্রায় ২০ হাজার ছুঁই ছুঁই অবস্থা ভারতে করোনা মৃত্যুর সংখ্যা।












Click it and Unblock the Notifications