রবিবারের চেয়ে ৭ শতাংশ বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, আজ থেকে ৪ রাজ্যে শুরু টিকাকরণের মহড়া

রবিবারের চেয়ে ৭ শতাংশ বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, আজ থেকে ৪ রাজ্যে শুরু টিকাকরণের মহড়া

গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ আরও বাড়ল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০,০২১ জন। মারা গিয়েছেন ২৭৯ জন। গোটা দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১,০২,০৭,৮৭১ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৭,৯০১ জন।
করোনা সংক্রমণের মধ্যেই ৪ রাজ্যে আজ থেকে শুরু হচ্ছে টিকাকরণের মহড়া। তার প্রস্তুতি এখন তুঙ্গে।

আরও কমল দৈনিক সংক্রমণ আর মৃত্যু

ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে গোটা দেশে। রবিবারের চেয়ে করোনা সংক্রমণ বাড়ল সোমবারে। কম পরীক্ষা হওয়ার কারণে রবিবার করোনা সংক্রমণের সংখ্যা কম থাকে। পরীক্ষা বেশি হওয়ায় ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ব্রিটেন থেকে আসা যাত্রীদের ঘরেই হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। ব্রিটেনের করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ এখনও মেলেনি দেশে। জানিেয় দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

এদিকে আজ থেেকই চার রাজ্যে শুরু হচ্ছে করোনা টিকাপ্রদানের মহরা। এই নিয়ে একটু বেশিই উৎসাহী দেশবাসী। েসদিকে নজর রাখছে কেন্দ্রীয় সরকারও। স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন মেনেই হচ্ছে যাবতীয় কর্মকাণ্ড। এখন কোন ভ্যাকসিন আগে অনুমোদন পায় সেটাই দেখার। ইতিমধ্যেই তিনটি সংস্থা করোনা টিকার অনুমোদন চেেয়ছে। ফাইজার, সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক। সিরাম ইনস্টিটিউট দাবি করেেছ তাঁদের করোনা টিকা সবচেয়ে বেশি কার্যকরি। ১০০ শতাংশ কার্যকরী বলে দাবি করেছে অ্যাস্ট্রােজনকা।

এদিকে শীতের পারদ নামতে শুরু করেছে গোটা দেশে। শৈত্য প্রবাহের কবলে গোটা দেশ। পশ্চিমবঙ্গেও কমছে পারদ। বছরের শেষর উৎসবে মেতেছে গোটা দেশ। একাধিক পর্যটন কেন্দ্রে ভিড় বাড়তে শুরু করেছে। তাতেই অনেকেউ উদ্বেগে রয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে একাধিক গাইডলাইন জারি করা হয়েছে পর্যটন কেন্দ্রগুলিতে। উত্তরাখণ্ড সরকার করোনা পরীক্ষা করানোর কথা বলেছে পর্যটকদের। শীতে করোনার দাপট আরও বাড়বে বলে জানিয়েছেন গবেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+