৭৪ লক্ষের পথে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৩,৩৭১, মৃত ৮৯৫ জন

৭৪ লক্ষের পথে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৩,৩৭১, মৃত ৮৯৫ জন

করোনা সংক্রমণে ৭৪ লক্ষের পথে দেশ। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩,৭০, ৪৬৯। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬৩,৩৭১ জন। মারা গিয়েছেন ৮৯৫ জন। উৎসবের মরশুম এগিয়ে আসছে দেশে। আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে নবরাত্রি তারপরেই দীপাবলি। করোনা সংক্রমণ উৎসবের মরশুমে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর আগে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।

 ৭৪ লক্ষের পথে করোনা সংক্রমণ

৭৪ লক্ষের পথে করোনা সংক্রমণ

দেশে করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়ছে। ৭৪ লক্ষের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই দেশের মোট আক্রান্তের সংখ্যা ৭৩,৭০,৪৬৯-এ পৌঁছে গিয়েেছ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৬৩,৩৭১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৮৯৫ জন। যার জেরে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,১২,১১৬।

উৎসবে বাড়বে সংক্রমণ

উৎসবে বাড়বে সংক্রমণ

আর কয়েকদিনের মধ্যেই দেশে উৎসবের মরশুম শুরু হয়ে যাবে। তাতে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টা. সর্বাধিক করোনা সংক্রমণ হয়েছে পশ্চিমবঙ্গে। গোটা দেশেই এরপর শুরু হয়ে যাবে নবরাত্রি। তারপরেই রয়েছে দীপাবলি।

 সেকেন্ড ওয়েভ শুরু

সেকেন্ড ওয়েভ শুরু

করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্বে। ইউরোপের দেশগুলিতে নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড জানিয়ে দিেয়ছে সেকেন্ড ওয়েভের কথা। ভারতেও শুরু হয়েছে করোনার সেকেন্ড ওয়েভ। অন্যদিকে নতুন করে লকডাউন আর কার্ফু জারির পথে হাঁটছে ফ্রান্স।

 ভ্যাকসিন কবে

ভ্যাকসিন কবে

করোনা ভাইরাসের ভ্যাকসিন ২০২১ সালের প্রথমেই হাতে আসবে ভারতের এমনই আশার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু শীতে যে করোনা সংক্রমণ আরও বাড়বে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।

মাস্ক ব্যবহারে জোর

মাস্ক ব্যবহারে জোর

করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে প্রাথমিক স্তরে মাস্ক ব্যবহারে জোর দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। মাস্ক ছাড়া কেউ যেন বাইরে না বেরোন সেই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখনও একাধিক জায়গায় মানুষ মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছেন। যার ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+