২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৯,০০০, দেশে মোট করোনা আক্রান্ত প্রায় সাড়ে ১৫ লক্ষ ছুঁই ছুঁই

২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৯,০০০, দেশে মোট করোনা আক্রান্ত প্রায় সাড়ে ১৫ লক্ষ ছুঁই ছুঁই

করোনা ভাইরাসের রেকর্ড সংক্রমণ ভারতে। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রামিত হয়েছে প্রায় ৪৯,০০০। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ ছুঁই ছুঁই পর্যায়ে পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৭৬৮ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪,১৯৩।

করোনা সংক্রমণে রেকর্ড

করোনা সংক্রমণে রেকর্ড

গতকাল রাতেই ১৫ লক্ষ ছাড়িয়েছিল করোনা সংক্রমণ। রাত পোহাতেই এক ধাক্কায় সাড়ে ১৫ লাখের দোরগোড়ায় পৌঁছে িগয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৪৯,০০০। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা েবড়ে হয়েছে ১৫ লক্ষ ৩১ হাজার।

মৃত্যু বাড়ল

মৃত্যু বাড়ল

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৬৮ জন। যার জেরে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪,১৯৩ জন। যদিও ৩ রাজ্যে করোনা সংক্রমণের হার কমছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ভারতে এখন অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৫,০৯,৪৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯,৮৮,০৩০ জন।

লকডাউন জারি

লকডাউন জারি

করোনা সংক্রমণ রুখতে গোটা দেশেই দফায় দফায় লকডাউন চলছে। একাধিক রাজ্যে আজ লকডাউন চলছে। পশ্চিমবঙ্গে চলছে লকডাউন। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাস্তা। লকডাউন রক্ষায় কড়া পুলিস প্রশাসনও। এছাড়াও উত্তর প্রদেশ বিহারে চলছে লকডাউন।

সংক্রমণ কমছে তিন রাজ্যে

সংক্রমণ কমছে তিন রাজ্যে

করোনা সংক্রমণ ৩ রাজ্যে কমছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় ভারতে মহারাষ্ট্র, গুজরাত ও দিল্লিতে করোনা সংক্রমণ কমছে বলে দাবি করেছে স্বাস্থ্যমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+