দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু কমল দেশে, মোট আক্রান্ত সাড়ে ২৩ লক্ষ ছুঁই ছুঁই

দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু কমল দেশে, মোট আক্রান্ত সাড়ে ২৩ লক্ষ ছুঁই ছুঁই

কিছুটা হলেও রাশ টেনেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০,৯৬৩ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩,২৯, ৬৩৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৩৪ জনের। গত কয়েকদিনের তুলনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই কম বলে জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। বাড়ানো হয়েছে পরীক্ষার সংখ্যাও।

 দৈনিক সংক্রমণ কমল

দৈনিক সংক্রমণ কমল

গত এক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণ বেড়েই চলেছিল দেশে। দৈনিক সংক্রমণে ব্রাজিলকেও ছাপিয়ে গিয়েছিল ভারত। সেই সংখ্যায় অবশেষে কিছুটা হলেও রাশ টানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০,৯৬৩ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬৪,৩,৯৪৮। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৮৩৪ জন।

 বাড়ল সুস্থতা

বাড়ল সুস্থতা

দেশে মোট অ্যাক্টিভ করোনা রোগীর তুলনায় সুস্থ হয়ে ওঠার রোগীর সংখ্যা বেশি। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬,৩৯,৬০০ জন। এতেই আশার আলো দেখছে দেশ। যদিও দেশের ৮০ শতাংশ করোনা সংক্রমণ ১০টি রাজ্য থেকেই হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

 বৈঠকে মোদী

বৈঠকে মোদী

১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে গতকালই বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দশটি রাজ্যে থেকেই দেশের ৮০ শতাংশ করোনা সংক্রমণ ছড়াচ্ছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশ। বৈঠকে উপস্থিত ছিলেন ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাঁদের করোনা মোকাবিলায় আরও তৎপর হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরীক্ষা বাড়ানোর নির্দেশ

পরীক্ষা বাড়ানোর নির্দেশ

করোনা নিয়ন্ত্রণে পরীক্ষা আরও বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত দেশে ২,৬০,১৫,২৯৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭,৩৩,৪৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+