মহাসপ্তমীতে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫৪,৩৬৬, বাড়ছে সুস্থতার হার
মহাসপ্তমীতে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫৪,৩৬৬, উদ্বেগ বাড়াচ্ছে সুস্থতার হার
উৎসব যত এগোচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ তত বাড়ছে দেশের কয়েকটি রাজ্যে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ৫৪,৩৬৬ জন। মোট সংক্রিতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭,৬১,৩১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ৬৯০ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৭,৩০৬ জন।

করোনা সংক্রমণ বাড়ছে
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৪,৩৬৬ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭,৬১.৩১২। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গেও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৬৯০ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৭.৩০৬ জন।

করোনা বাড়বে দেশে
সামনে আরও বিপদ এগিয়ে আসছে। এইমসের বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, শীত আর বায়ুদূষণে আরও তীব্র হবে করোনা ভাইরাসের সংক্রমণ। অন্যদিকে দিল্লিতে বায়ুদূষণ বাড়তে শুরু করেছে। সেটাই আরও বেশি করে ভাবাচ্ছে চিকিৎসকদের। সামনেই দীপাবলী তাতে বাজি পোড়ানো বাড়বে আরও দূষণ হবে বাতাসে। তার সঙ্গে বাড়বে করোনা ভাইরাসের সংক্রমণ।

বিনামূল্যে করোনা ভ্যাকসিন
ইতিমধ্যেই করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে দেশে। বিহারে বিধানসভা ভোটেপ ইস্তেহারে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। তারপরেই বিজেপির দেখানো পথে হেঁটে রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ সরকার।

কতটাকায় আসবে ভ্যাকসিন
মাত্র ১৪৭ টাকায় করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশবাসীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে মোদী সরকার। এমনই খবর শোনা যাচ্ছে। তবে এখনও তার কোনও নিশ্চিয়তা পাওয়া যায়নি। তার জন্য বিপুল টাকা ভর্তুকি গিেত হবে মোদী সরকারকে। কিন্তু মোদী সরকারের কোষাগার খালি হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications