ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ৮৭ লক্ষ ছাড়াল দেশে

ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু , মোট আক্রান্তের সংখ্যা ৮৭ লক্ষ ছাড়াল দেশে

দীপাবলি যত এগিয়ে আসছে দৈনিক করোনা ভাইরাস সংক্রমণের গ্রাফ তত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। আক্রান্ত হয়েছেন ৪৪,৮৭৮ জন। অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৪৭ জন। দেশে মোট করোনা ভাইরাসের সংক্রমণ ৮৭ লক্ষের গণ্ডি পেরিয়েছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী দিল্লির।

বাড়ল সংক্রমণ

বাড়ল সংক্রমণ

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে ফের বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৪,৮৭৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭,২৮,৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৪৭ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৮,৬৮৮ জন।

দিল্লিতে বাড়ছে করোনা

দিল্লিতে বাড়ছে করোনা

দীপাবলির আগে রাজধানী দিল্লির করোনা সংক্রমণ উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ১০৮ জন। এখনও পর্যন্ত যা সর্বাধিক বলে জানা গিয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০০০ অতিক্রম করেছে।

ভারতে এলো স্পুটনিক-ভি

ভারতে এলো স্পুটনিক-ভি

ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছে রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি। হায়দরাবাদে ডক্তর রেড্ডির সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে এই ভ্যাকসিনের। তবে কবে থেকে শুরু হবে ক্লিনিকাল ট্রায়াল তা এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ইতিমধ্যেই ভারতে আরও দুটি করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছে।

করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণ বাড়ছে দেশে। দীপাবলিতে সংক্রমণ বাড়বে এই আশঙ্কায় আগেই একাধিক রাজ্যে বাজি পোড়ানো এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। রাজস্থান, ওড়িশা, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে করোনা বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। রাজধানী দিল্লিতেও বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+