৭৪ লক্ষ পার, ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৬২,২১২, শীতে বাড়বে সংক্রমণ সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক

৭৪ লক্ষ পার, ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৬২,২১২, শীতে বাড়বে সংক্রমণ সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক

আজ থেকে গোটা দেশে শুরু হল নবরাত্রি। উৎসবের মরশুমের শুরুতেই করোনা সংক্রমণ ৭৪ লক্ষ পার করল দেশে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২,২১২ জন। মারা গিয়েছেন ৮৩৭ জন। করোনা সংক্রমণ শীতে আরও বাড়বে বলে সতর্ক করেেছন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

 ৭৪ পার করোনা সংক্রমণে

৭৪ পার করোনা সংক্রমণে

নবরাত্রির সূচনার সঙ্গে সঙ্গে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ৭৪ লক্ষ পার করল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৬২,২১২ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪,৩২,৬৮১। অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭,৯৫,০৮৭জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৬৫,২৪,৫৯৬ জন। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৮৩৭ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,১২, ৯৯৮।

 শীতে বাড়বে করোনা সংক্রমণ

শীতে বাড়বে করোনা সংক্রমণ

শীতে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে বলে সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। পরিস্থিতি পর্যালোচনায় গতকালই জরুরি বৈঠক করেছেন তিনি। উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই। সর্বত্র মানুষের সমাগম বাড়বে। সেই আশঙ্কা করেই শীতে করোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনীতেও হুয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন শীতে করোনা সংক্রমণ ছড়ায় বেশি।

রাশিয়ার ভ্যাকসিনের পরীক্ষা ভারতে

রাশিয়ার ভ্যাকসিনের পরীক্ষা ভারতে

রাশিয়ার করোনা ভ্যাকসিল স্পুৎনিক ভি-র পরীক্ষা শুরু হতে চলেছে ভারতে। ডঃ রেড্ডির সঙ্গে যৌথ উদ্যোগে শুরু হবে এই রাশিয়ার ভ্যাকসিনের ট্রায়াল। নভেম্বরের মধ্যে আবারআমেরিকা ভ্যাকসিন হাতে পাবে বলে দাবি করেছে। গোটা বিশ্বে প্রায় ১৫০টি করোনা ভাইরাস ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ভারতের হাতে করোনা ভ্যাকসিন আসতে ২০২১ হয়ে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

 মার্চের আগে ভ্যাকসিন নয়

মার্চের আগে ভ্যাকসিন নয়

ভারতে কবে ভ্যাকসিন আসবে এই নিয়ে আশার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। অক্সফোর্ডে করোনা ভ্যাকসিন হাতে পেতে পেতে মার্চ মাস হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। ভারতের দেশিয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাকসিনের ট্রায়ালও চলছে। সেটাও ২০২১ সালের প্রথমের দিকেই হাতে আসবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+