মে মাসেই করোনা সংক্রামণ ছাড়িয়েছে ৬৪ লক্ষ, ICMR-র সেরো সার্ভে ছাপিয়ে গেল স্বাস্থ্য মন্ত্রকের হিসেব

মে মাসেই করোনা সংক্রামণ ছাড়িয়েছে ৬৪ লক্ষ, ICMR-র সেরো সার্ভে ছাপিয়ে গেল স্বাস্থ্য মন্ত্রকের হিসেব

দেশের করোনা সংক্রমণের হিসেব মিলছে না। স্বাস্থ্যমন্ত্রকের হিসেব যখন বলছে, সেপ্টেম্বর মাসের প্রথমে ৫০ লক্ষের দিকে এগোচ্ছে দেশের করোনা সংক্রমণ। আইসিএমআরের সেরো সার্ভের রিপোর্ট সেই হিসেব তুড়িতে উড়িেয় দিয়েছে। আই সিএমআরের সেরো সার্ভে বলছে মে মাসেই ৬৪ লক্ষ পেরিয়েছে দেশের করোনা সংক্রমণ।

আইসিএমআরের রিপোর্ট

আইসিএমআরের রিপোর্ট

গোটা দেশে করোনা সংক্রমণের উপর সেরো সার্ভে করে আইসিএম আর। তার পরেই একের পর খুলাসা হয়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব গুলিয়ে দিয়েছে সেরো সার্ভের রিপোর্ট। মেডিকেল জার্নালে প্রকাশিত আইসিএমআরের সেরো সার্ভের রিপোর্ট বলছে মে মােসই দেশের করোনা ভাইরাসের সংক্রমণ ৬৪ লক্ষ ছাড়িয়েছে। ৬৪,৬৮,৩৮৮ জন করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন।

গ্রামাঞ্চলে সংক্রমণ বেশি

গ্রামাঞ্চলে সংক্রমণ বেশি

করোনা ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি গ্রামাঞ্চলে। করোনা আক্রান্ত হয়েছেন ১৭ থেকে ৪৫ বছর বয়সীরা বেশি। প্রবীণদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা কম দেখা গিয়েছে মে মাস পর্যন্ত। এতেই স্বাস্থ্যমন্ত্রকের হিসেব আরও গুলিয়ে দিয়েছে সেরো সার্ভের রিপোর্ট। কারণ এতদিন পর্যন্ত করোনা সংক্রমণে সবচেয়ে বিপদ প্রবীণদেরই রয়েছে বসে বারবার সতর্ক করা হয়েছে। অথচ তুলনামূলক ভাবে তাঁদের মধ্যেই সংক্রমণ কম।

যুবরা বেশি আক্রান্ত

যুবরা বেশি আক্রান্ত

আইসিএমআরের সেরো সার্ভের রিপোর্ট বলছে গ্রামাঞ্চলে যুবরা বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তুলনামূলক ভাবে শহরাঞ্চলে যুবদের সংক্রমণের সংখ্যা কম। অনেকটাই কম বলা চলে। গ্রামাঞ্চলে পরীক্ষা কম হওয়ায় করোনা চিহ্নিত করা যায়নি।

হিসেবে গলদ

হিসেবে গলদ

করোনা সংক্রমণ নিয়ে আইসিএম আরের সেরো সার্ভের রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাস্থ্যমন্ত্রকের করোনা রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি এতোদিন কম সংখ্যক সংক্রমণের হিসেব দেখানো হচ্ছিল। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+