করোনা সংক্রমণ ৫০ লক্ষ ছাড়াল, দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড ভারতে

করোনা সংক্রমণে ৫০ লক্ষ ছাড়াল, দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড ভারতে

করোনা ভাইরাসের সংক্রমণে ৫০ লক্ষ পার করল ভারত। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯০ হাজারের বেশি। মারা গিয়েছেন ১২৯০ জন। মৃত্যুর সংখ্যাও বেড়েছে। করোনা সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে চারটি রাজ্য। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ। এই চার রাজ্যে সংক্রমণ সবচেয়ে বেশি। অন্যদিকে ড্রাগ কন্ট্রোলারের অনুমতি নিয়ে অ্যাস্ট্রাজেনকার ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে সেরাম ইনস্টিটিউট।

৫০ লক্ষ পার

৫০ লক্ষ পার

করোনা ভাইরাসের সংক্রমণ ৫০ লক্ষ ছাড়াল ভারতে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৯০,১২৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েছে। মারা গিয়েছেন ১২৯০ জন। উদ্বেগ বাড়াচ্ছে দেশের চারটি রাজ্য। মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ।

 মাত্র ১৩ দিনে বিপুল সংক্রমণ

মাত্র ১৩ দিনে বিপুল সংক্রমণ

করোনা সংক্রমণ মাত্র ১৩ দিনেই ৪০ লক্ষ থেকে ৫০ লক্ষে পৌঁছে গিয়েছে ভারত। ১৩ দিনে ১০ লক্ষ ভারতীয় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। দেশের ৫৩ শতাংশ করোনা ভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, কর্নাটক থেকে।

লকডাউনে মৃত্যু কমেছে

লকডাউনে মৃত্যু কমেছে

সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনেই মোদী সরকারের লকডাউনের সিদ্ধান্ত নিয়ে কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি দাবি করেছেন মোদী সরকারের লকডাউন সিদ্ধান্তের কারণেই দেশে ৭০ হাজার মৃত্যু এড়ানো গিয়েছে। এই নিয়ে আবার প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা তাঁরা অভিযোগ করেছেন মোদী সরকার পরিকল্পনা না করেই লকডাউন ঘোষণা করেছিল।

করোনা ভ্যাকসিনের ট্রায়াল

করোনা ভ্যাকসিনের ট্রায়াল

ড্রাগ কন্ট্রোলারের অনুমতি নিয়ে ফের করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করল সেরাম ইনস্টিটিউট। অ্যাস্ট্রাজেনকার করোনা ভ্যাকসিন নিয়ে অভিযোগ আসার পরেই তার ট্রায়াল বন্ধের নির্দেশ দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার। পরে ফের অনুমতি দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+