উদ্বেগে দেশবাসী, ৩২ লক্ষ পেরোল দেশের করোনা সংক্রমণ, মোট মৃত্যু ৬০ হাজার ছুঁই ছুঁই

উদ্বেগে দেশবাসী, ৩২ লক্ষ পেরোল দেশের করোনা সংক্রমণ, মোট মৃত্যু ৬০ হাজার ছুঁই ছুঁই

উদ্বেগ বাড়িয়ে দেশের করোনা ভাইরাসের সংক্রমণ ৩২ লক্ষ অতিক্রম করল। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭,৬,১৮৯। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২৪,৪৬,২৬৫ জন। মৃতের সংখ্যা প্রায় ৬০ হাজার ছুঁই ছুইঁ। যদিও অনেক রাজ্যেই সুস্থতার হার বাড়ছে। তাতেই আশার আলো দেখছেন চিকিৎসকরা।

৩২ লক্ষ পেরোল সংক্রমণ

৩২ লক্ষ পেরোল সংক্রমণ

গোটা দেশে করোনা সংক্রমণ ৩২ লক্ষ অতিক্রম করল। আক্রান্তের সংখ্যা এখন ৩২, ১২,৩৩৩ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭,৬,১৮৯। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২৪,৪৬,২৬৫ জন। সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, কর্নাটক এবং উত্তর প্রদেশ।

পশ্চিমবঙ্গে বেড়েছে সুস্থতা

পশ্চিমবঙ্গে বেড়েছে সুস্থতা

১০ রাজ্য থেকেই গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেশি ছড়াচ্ছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গও ছিল। কিন্তু গত কয়েকদিনে কলকাতায় পরিস্থিতির উন্নতি হয়েছে। কন্টেইনমেন্ট জোনের সংখ্যা অনেকটাই কমেছে। সুস্থতার হার বেড়েছে রাজ্যে। তবে মৃত্যু বেড়েছে। তাতেই একটু উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা।

২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত প্রায় ৩ হাজার

২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত প্রায় ৩ হাজার

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯৬৪ জন। মোট আক্রান্তের বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৮০১ জনে। রাজ্যে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ৫৮ জন মারা গিয়েছেন রাজ্যে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৯০৯।

 করোনা টীকার প্রস্তুতি

করোনা টীকার প্রস্তুতি

ইতিমধ্যেই করোনা ভাইরাসের টীকা নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে। চিন ইতিমধ্যেই করোনা টীকার প্রয়োগ শুরু করে দিয়েছে। রাশিয়াতেও সেপ্টেম্বরেই করোনা ভাইরাসের টীকা করণ শুরু হয়ে যাবে। অন্যদিকে আবার হাত পাকাতে শুরু করেছে ব্রিটেনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+