দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পেরোল, মহারাষ্ট্র একাই ১ লক্ষ ছাড়াল

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পেরোল, মহারাষ্ট্র একাই ১ লক্ষ ছাড়াল

করোনা সংক্রমণে এবার ৩ লাখ অতিক্রম করল ভারত। একা মহারাষ্ট্রেই ১ লাখ ছাড়িয়েছে। প্রমাদ গুণছেন চিকিৎসকরা। আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে এমনই জানিয়েছে আইসিএমআর। তবে আশার কথা একটাই করোনায় সুস্থ হয়ে ওঠার হার ক্রমশ বাড়ছে।

৩ লাখ ছাড়াল মোট সংক্রমণ

৩ লাখ ছাড়াল মোট সংক্রমণ

সময় যত এগোচ্ছে করোনা সংক্রমণ কমার চেয়ে হু হু করে বাড়ছে। প্রতিদিনই সংক্রমণে নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। শুক্রবার দেশে মোট করোনা সংক্রমণ এক ধাক্কায় ৩ লাখ ছাড়াল। পরিস্থিতি উদ্বেগ জনক জায়গায় যাচ্ছে আঁচ করেই চিকিৎসকরা আগে থেকেই সতর্ক করতে শুরু করেছেন। জুলাই মাসে করোনা সংক্রমণ চরমে উঠবে বলে জানিয়েছে আইসিএমআরের গবেষকরা।

 মহারাষ্ট্র একাই ১ লাখ

মহারাষ্ট্র একাই ১ লাখ

করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রামিতের সংখ্যায় রেকর্ড গড়ে ১ লাখ অতিক্রম করেছে মহারাষ্ট্র। পিিছয়ে নেই তামিলনাড়ু এবং দিল্লিও। তামিলনাড়ুেত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০৬৯৮ জন আর রাজধানী দিল্লিতে করোনা সংক্রামিত হয়েছেন ৩৪৬৮৭ জন। জুলাই মাসে রাজধানী দিল্লিতে করোনা সংক্রামিতের সংখ্যা সাড়ে পাঁচ লাখ হয়ে যাবে। এমনই জানিয়েছে কেজরিওয়াল সরকার।

আইসিএমআরের সতর্কতা

আইসিএমআরের সতর্কতা

দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে উদ্বেগ জনক খবর শুনিয়েছে আইসিএমআর। গবেষকরা দাবি করেছেন এটা সামান্য মাত্র আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করে রয়েছে। তাঁরা জানিয়েছেন জুলাই মােস করোনা সংক্রমণ চরমে উঠবে ভারতে। তবে আশার কথা সুস্থতার হার বাড়ছে দেশে।

বৈঠকে মোদী

বৈঠকে মোদী

দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের ১৬ এবং ১৭ জুন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনলক ১-এ করোনা সংক্রমণ বৃদ্ধিই মূল আলোচ্য বিষয় হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই বৈঠকে সামিল হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+