করোনা আক্রান্ত দেশে ২৯,০০০ ছাড়াল, মৃতের সংখ্যা হাজার ছুঁই ছুঁই
করোনা আক্রান্ত দেশে ২৯,০০০ ছাড়াল, মৃতের সংখ্যা হাজার ছুঁই ছুঁই
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে দেশে। গোটা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯,৯৭৪ জন। মৃত্যু হয়েছে ৯৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫১ জন। নতুন করে সংক্রামিত হয়েছেন ১৫৯৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র।

করোনা সংক্রমণ বাড়ছে দেশে
করোনা ভাইরাসে দ্বিগুণ হারে সংক্রমণের সময় দীর্ঘায়িত হলেও সংক্রমণ বেড়েই চলেছে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৯,৯৭৪ জন। আগামিকালের মধ্যে ৩০,০০০ অতিক্রম করে যাবে। মৃত্যুর সংখ্যাও প্রায় ১০০০ ছুঁই ছুঁই। করোনা ভাইরাসে মারা গিয়েছে ৯৩৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫১ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা সেখানে ৮৫৯০ জন। মারা গিয়েছে ৩৬৯ জন। তারপরেই রয়েছে গুজরাট। সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫৪৮ জন। গুজরাটের মধ্যে আবার আহমেদাবাদে সংক্রমণের হার সবচেয়ে বেশি। তারপরে রয়েছে দিল্লি, মধ্য প্রদেশ, রাজস্থান এবং উত্তর প্রদেশ।

করোনা মুক্ত চার রাজ্য
এই পরিস্থিতির মধ্যে আবার ভাল খবর শুনিয়েছে চার রাজ্য। গোয়া, ত্রিপুরা, মণিপুর এবং অরুণাচল প্রদেশ নিজেদের করোনা মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করেছে। এখানে গত ১৫ িদনে কোনও সংক্রমণের খবর পাওয়া যায়নি। অপেক্ষাকৃত ভাল অবস্থায় রয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলি।

২২ মে করোনা মুক্তি
এদিকে গবেষকরা দাবি করেছেন ২২ মে ভারত থেকে করোনা ভাইরাস ৯৭ শতাংশ চলে যাবে। ১ জুনের মধ্যে ৯৯ শতাংশ করোনা মুক্ত হবে ভারত। আর জুলাই মাসের ২৬ তারিখের মধ্যে পুরো সংকট কেটে যাবে। অর্থাৎ ১০০ শতাংশ করোনা মুক্ত হবে ভারত।












Click it and Unblock the Notifications