২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২২,০০০ ছাড়াল, দেশে এই প্রথম, মোট আক্রান্ত সাড়ে ৬ লাখ ছুঁই ছুঁই
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২২,০০০ ছাড়াল, দেশে এই প্রথম, মোট আক্রান্ত সাড়ে ৬ লাখ ছুঁই ছুঁই
ফের করোনা সংক্রমণে রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণ ২২ হাজার ছাড়াল। এখনও পর্যন্ত যা প্রথম বলে জানানো হয়েছে। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৬ লাখ ছুঁই ছুঁই অবস্থা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে মারা গিয়েছেন ৪৪২ জন।

রেকর্ড সংক্রমণ দেশে
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশ নতুন রেকর্ড গড়ল। আক্রান্ত হয়েছেন ২২,৭৭১ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৮,৩১৫ ছুঁই ছুঁই অবস্থায় পৌঁছে গিেয়ছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ১,৯২,৯৯০ প্রায় ২ লাখ। তারপরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ অতিক্রম করেছে। কর্নাটকে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে। একদিনে ১৬৯৪ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। রাজধানী দিল্লিতে ১ দিনে আক্রান্ত হয়েছেন ৩৯৪৭ জন।

করোনায় মৃত্যু ১৮ হাজার ছাড়াল
করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৪১ জনের। যার জেরে গোটা দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৬৫৫। শুধু মাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ৮৩৭৬ জন। তামিলনাড়ুেত মৃতের সংখ্যা ১৩০০ অতিক্রম করেছে। যদিও সুস্থতার হারও বাড়তে শুরু করেছে।

বাড়ছে সুস্থতার হার
করোনা সংক্রমণ বাড়লেও সুস্থতার হার বাড়তে শুরু করেছে। ৬০.৮০ হারে সুস্থ হয়ে উঠছেন মানুষ। এখনও পর্যন্ত গোটা দেশে ৩,৯৪,২২৭ জন করোনা সংক্রমণের পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। প্রায় সব রাজ্যেই সুস্থতার হার বাড়ছে।

আমেরিকায় সর্বাধিক সংক্রমণ
ভারতের পাশাপাশি আমেরিকাতেও সংক্রমণের হার হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৭,৬৮৩ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ২,৭৯৩,০২২ পৌঁছে গিেয়ছে। আমেরিকায় কিছুতেই সংক্রমণ আয়ত্তে আনা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications