ফের উদ্বেগ বাড়াল দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৬৮,৮৯৮, মৃত ৯৮৩
ফের উদ্বেগ বাড়াল দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৬৮,৮৯৮, মৃত ৯৮৩
সংক্রমণ কমার লক্ষ্মণ নেই। দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে গোটা দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮,৮৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯,০৫,৮২৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৯৮৩ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫৪,৮৪৯ জন।

বাড়ল করোনা সংক্রমণ
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ল দেশে। আক্রান্ত হয়েছেন ৬৮,৮৯৮ জন। প্রায় ৭০ হাজার ছুঁই ছুঁই অবস্থা। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯,০৫,৮২৪ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬,৯২,০২৮ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২১,৫৮,৯৪৭ জন।

বাড়ছে মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। মারা গিয়েছেন ৯৮৩ জন। যার জেরে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪,৮৪৯ জন। তবে সুস্থতার সংখ্যা বাড়য় কিছুটা আশার আলো দেখছে চিকিৎসকরা। এদিকে কেরলে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে।

বাড়ছে করোনা পরীক্ষা
গোটা দেশে করোনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে। ২০ অগাস্ট পর্যন্ত দেশে ৩,৩৪,৬৭,২৩৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। গতকাল ৮,০৫,৯৮৫ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য দেশের বিভিন্ন রাজ্যকে নির্দেশ দিয়েছে মোদী সরকার।

করোনা টীকার ট্রায়াল
ইতিমধ্যেই দেশে করোনা টীকার ট্রায়াল শুরু হয়ে গিেয়ছে। অক্সফোর্ডের করোনা টীকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। অন্যদিকে রাশিয়াও ভারতে করোনা টীকার উৎপাদনের ইঙ্গিত দিয়েছে। আবার চিনা সংস্থাও ডিসেম্বরের মধ্যে ভারতে করোনা টীকা দেওয়ার কথা বলেছে।












Click it and Unblock the Notifications